শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা- ইইউ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা- ইইউ
৬৫৪ বার পঠিত
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা- ইইউ

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের জন্য চলতি বছরের শেষ শীর্ষ সম্মেলনে  আরো সহায়তা এবং রাশিয়ার উপর আরো একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিলো৷ সেইসঙ্গে গ্যাসের মূল্যও বেঁধে দেওয়া হচ্ছে৷
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়ার হামলার মুখে ইউক্রেন প্রতিরোধ চালিয়ে গেলেও সে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে৷ প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কির মতে, আপাতত যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই৷ বরং আগামী কয়েক মাসে পরিস্থিতির আরও অবনতির পূর্বাভাস দিয়েছেন তিনি৷এমন প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্ব ইউক্রেনের সহায়তার ক্ষেত্রে কোনো কার্পণ্য করতে চাইছে না৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, যতকাল প্রয়োজন তত দিন ধরে ইউক্রেনের জন্য রাজনৈতিক, আর্থিক, সামরিক ও মানবিক সহায়তা দেবার অঙ্গীকার অটুট রয়েছে৷ ব্রাসেলস সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালে ইইউ ১,৮০০ কোটি ইউরো আর্থিক সাহায্য দেবে৷রাশিয়ার উপর আরো চাপ সৃষ্টি করতে ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতরা নবম দফার নিষেধাজ্ঞাও প্রস্তুত করেছেন৷ এর আওতায় সম্ভবত আরো ২০০ রাজনৈতিক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে৷ তাছাড়া খনি ও জ্বালানি শিল্পসহ অন্যান্য কিছু ক্ষেত্রে ইইউ থেকে বিনিয়োগ নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে৷ আরও ব্যাংকের কার্যকলাপও খর্ব করার হচ্ছে৷ তবে খাদ্য নিরাপত্তার স্বার্থে কিছু ছাড় রাখা হচ্ছে৷ পোল্যান্ড ও লিথুয়েনিয়া সতর্ক করে দিয়ে বলেছে, এমন নরম মনোভাবের কারণে সারের ব্যবসার ক্ষেত্রে রুশ ব্যবসায়ীদের সুবিধা হবে৷ ইইউ-র বর্তমান সভাপতি দেশ চেক প্রজাতন্ত্র জানিয়েছে, শুক্রবার লিখিত প্রক্রিয়ার মাধ্যমে নবম দফার নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করা হচ্ছে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, এর মাধ্যমে রাশিয়ার অস্ত্র তৈরির ক্ষমতা ধাক্কা খাবে৷বছরের শেষ ইইউ শীর্ষ সম্মেলনে উপস্থিত নেতারা রাশিয়ার যুদ্ধের কারণ জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অ্যামেরিকার বৈষম্যমূলক ভরতুকির কারণে ইউরোপের শিল্পবাণিজ্য জগতের ভবিষ্যৎ নিয়ে দূশ্চিন্তা প্রকাশ করেন৷ জার্মানির মতো দেশ বিচ্ছিন্নভাবে নিজস্ব শিল্পবাণিজ্য জগতের জন্য আর্থিক সহায়তা দিয়ে সমালোচনার মুখে পড়েছে৷ অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলি ইউরোপীয় স্তরে সমন্বয়ের মাধ্যমে এমন উদ্যোগের ডাক দিচ্ছে৷ আগামী বছর ইউরোপের আধুনিক প্রযুক্তি ক্ষেত্রকে আরো চাঙ্গা করতে ইইউ কমিশনকে নির্দিষ্ট প্রস্তাব পেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে৷



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না