শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ২৯ বছর ক্ষমতায় থেকে দেশের কতটুকু উন্নতি করেছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ২৯ বছর ক্ষমতায় থেকে দেশের কতটুকু উন্নতি করেছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
৭৪৯ বার পঠিত
বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৯ বছর ক্ষমতায় থেকে দেশের কতটুকু উন্নতি করেছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের শুনতে হয় যে আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে! এর আগে ১০০টি সেতু আমরা উদ্বোধন করলাম, আর এখন ১০০টি মহাসড়ক নির্মাণ বা উন্নয়নকাজ সম্পন্ন করলাম। বাংলাদেশের মানুষ এরপরও বলে আওয়ামী লীগ সরকার এসে দেশ ধ্বংস করে দিয়েছে, কিছুই নাকি করে নাই। তো দেশের মানুষ সেটা বিশ্বাস করবে কেন, সেটাই আমার প্রশ্ন।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর ‘৭২ থেকে ‘৭৫ সালে জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশে সড়ক ও সেতু মেরামত এবং নির্মাণ করেছেন। এর বাইরে যারা ২১ বছর ক্ষমতায় ছিল, মানে ২০০৮ পর্যন্ত ২৯ বছর বা ৩০ বছর; তারা দেশের জন্য কী করেছে বা কতটুকু উন্নতি করেছে? আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে কী করেছে? আমি আশা করি দেশবাসী অন্তত সেটা একটু বিবেচনা করে দেখবেন।’

বুধবার (২১ ডিসেম্বর) সকালে সারা দেশে ভিডিও কনফারেন্সে ১০০টি মহাসড়ক উদ্বোধন করার সময় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী দেশের ৫০টি জেলায় প্রায় দুই হাজার ২১ কিলোমিটারের ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক উদ্বোধন করেন।

সরকারপ্রধান বলেন, ‘আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের উন্নয়নে। বিশ্বাস করি গণমানুষ যেন ভালো জীবনযাপন করতে পারে। এ ছাড়া কর্মসংস্থান সৃষ্টি করা, মানুষের জীবনমান উন্নত করা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, শিক্ষার প্রসার ঘটানো, উচ্চশিক্ষার ব্যবস্থা করা, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা, দক্ষ মানবশক্তি গড়ে তোলা, বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন মানবশক্তি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।’

উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করে জ্ঞানে এবং দক্ষতায় প্রত্যেক বাঙালি যেন তৈরি হয়, সে লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ সরকার কাজ করছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। ক্ষমতায় এলে জনগণের কল্যাণে কাজ করে এবং আমরা কাজ করে যাবো। যারা বলে আওয়ামী লীগ কিছুই করেনি, ধ্বংস করেছে, তাদের আমি প্রশ্ন করি, ১০০টা মহাসড়কের নামের তালিকা আমরা বললাম। অধিকাংশ আমরা তৈরি করেছি, এখন উন্নত করে দিলাম। আরও নতুন সড়ক করে দিলাম। ১০০ সেতু একই দিনে উদ্বোধন, এটা অতীতে কেউ কখনও করতে পেরেছে কি? পারেনি। আওয়ামী লীগ পারে, এটাই প্রমাণিত সত্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সুবিধাগুলো আপনারা পেয়েছেন ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে।’

ডিজিটাল বাংলাদেশের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আমরা প্রাইভেট টেলিভিশন দিয়েছি, রেডিও দিয়েছি, অনলাইন সব ডিজিটাল পদ্ধতিতে এখন যোগাযোগ, (সেখানে) সত্য মিথ্যা অনেক কিছুই বলা যেতে পারে।’

তিনি বলেন, ‘আমরা এ দেশের মানুষের শান্তি উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই এবং সেটা আমরা প্রমাণ করেছি। বারবার ঝড়ঝাপটা এসেছে, সেটা মোকাবিলা করে আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাবে।’

স্মার্ট বাংলাদেশের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতিটা ক্ষেত্রে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। এই স্মার্ট বাংলাদেশে প্রত্যেকে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করবে এবং সেই প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবে, সেভাবেই আমরা পরিকল্পনা নিয়েছি এবং সেটা আমরা কিছু বাস্তবায়নও করছি।’

তিনি বলেন, ‘জলবায়ুর অভিঘাত থেকে প্রতিনিয়ত আমরা ক্ষতিগ্রস্ত হই। এর হাত থেকে রক্ষা করে এ দেশের মানুষকে একটা উন্নত জীবন দিতে চাই। সে জন্য ডেল্টা প্ল্যান ২১০০, সেটাও প্রণয়ন করে আমরা সেটা বাস্তবায়নের কাজ শুরু করেছি। এটা চলমান থাকবে যদি কোনও দেশপ্রেমিক, জাতির প্রতি, জনগণের প্রতি দায়িত্ববোধসম্পন্ন সরকার ক্ষমতায় থাকে; যারা জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করবে, নিজের ভাগ্য না।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘মানি লন্ডারিং, অগ্নিসন্ত্রাসকারী অথবা গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ মানুষ হত্যাকারী, দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা থেকে ভিক্ষার ঝুলি নিয়ে অন্যের কাছে হাত পাতা, এই ধরনের মানসিকতাসম্পন্ন কেউ যেন এ দেশে ক্ষমতায় আসতে না পারে বা আমাদের স্বাধীনতা বিশ্বাস করেনি, স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, যারা ‘জয় বাংলা’ স্লোগান বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা এ দেশের কোনও উন্নতিও চায় না। স্বাধীন বাংলাদেশ তারা চায়নি।’

তিনি বলেন, ‘কাজেই সেই কথাটা সকলকে স্মরণ রাখতে হবে। বাংলাদেশের মানুষ কখন উন্নত জীবন পেলো, আর কখন দেশের মানুষ সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির কবলে পড়েছে। মানুষের জীবনমান সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, সেটা সকলকে স্মরণ করে তুলনা করেই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কী চান।’



এ পাতার আরও খবর

৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?