শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভে তালেবানের জলকামান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভে তালেবানের জলকামান
৬৬৭ বার পঠিত
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আফগানিস্তানে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভে তালেবানের জলকামান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধ করেছে তালেবান। যার প্রতিবাদে দেশটির বিভিন্ন নগরীতে নারীরা বিক্ষোভ করছেন। হেরাত নগরীতে তেমন একটি বিক্ষোভে তালেবান প্রশাসনকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করতে দেখা গেছে।

বিবিসি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ভিডিওতে জলকামানের গরম পানি থেকে বাঁচতে নারীদের সড়ক থেকে একটি গলির ভেতর আশ্রয় নিতে দেখা যায়।

কয়েক ডজন নারী ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তারা ‘শিক্ষা আমাদের অধিকার’ সহ আরো নানা স্লোগান দিচ্ছিলেন। একটি ক্লিপে নারীদের চিৎকার করে বলতে শোনা যায় ‘তালেবান কাপুরুষ’।গত মঙ্গলবার তালেবান সরকারের উচ্চশিক্ষামন্ত্রী এক চিঠিতে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোকে নারীদের ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশনা জারি করে বলেছেন, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।পরদিন থেকেই আফগানিস্ত‍ানের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মেয়েদের মাধ্যমিক স্কুলে পড়া আগেরই বন্ধ করে দিয়েছিল তালেবান।

শুধু শিক্ষার অধিকারই নয় কর্মক্ষেত্রেও নারীদের উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তালেবান সরকারের অর্থমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দেল রহমান হাবিব এক বিবৃতিতে নিশ্চিত করে বলেন, নারীদের সরকারি ও আন্তর্জাতিক এনজিওতে কাজ করাও নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, এ নিষেধাজ্ঞা জারির বিষয়টি অবগত করতে এনজিওগুলোতে চিঠি পাঠানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

কেন এ ধরণের নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে তার ব্যাখ্যায় তিনি আরো বলেন, ‘‘নারীরা শরিয়া আইন মেনে সেই মোতাবেক হিজাব পরছে না বা পর্দা করছে না।’’আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে তালেবান সরকারকে চড়া মূল্য দিতে হবে বলে শাসিয়েছে যুক্তরাষ্ট্র।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প