রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি | শিরোনাম | সাবলিড » পৃথিবীতে ‘শান্তির দুর্ভিক্ষ’ চলছে: পোপ
পৃথিবীতে ‘শান্তির দুর্ভিক্ষ’ চলছে: পোপ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ বড়দিন উপলক্ষে ক্ষমতাশালী ও সম্পদশালীদের লোভ-লালসা নিয়ে তীব্র সমালোচনা করে খ্রিস্টধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, পৃথিবীতে শান্তির দুর্ভিক্ষ চলছে। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জড়ো হওয়া পুণ্যার্থীদের উদ্দেশে ইউক্রেন যুদ্ধ ও পৃথিবীতে চলমান সব সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।
ক্যাথলিক ধর্মগুরু বলেন, প্রাণীদেরও তাদের বন্দী খোঁয়াড়ে খাবার দেওয়া হচ্ছে। সেই একই পৃথিবীতে সম্পদ ও ক্ষমতার ক্ষুধায় মাতাল নারী আর পুরুষরা গ্রাস করছে তাদের প্রতিবেশী, এমনকি মা আর বোনদেরও।
তিনি বলেন, কতশত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সে সব সংঘাতের শিকার হয়েছে দুর্বল ও অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।
সতর্ক করে পোপ বলেন, সংকট ও দুর্ভোগের প্রতি পৃথিবী এতোটাই অসংবেদনশীল হয়ে উঠেছে যে, যখন এগুলো ঘটে চলেছে কিন্তু কেউ আমলে নিচ্ছে না।
গত জুন মাসে এক বক্তব্যে তিনি বলেছিলেন, এই যুদ্ধে কোনোভাবে কারো না কারো উস্কানি ছিলো। হয়তো ঠেকানোর চেষ্টা হয়নি। তবে রুশ সৈন্যদের কর্মকাণ্ডকে ‘নৃশংসতা’ বলে এর নিন্দা জানান তিনি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 