শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা ●   শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
৬৩২ বার পঠিত
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় দুই বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। আহত হয়েছেন আরো একজন।

হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত একজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার পায়ে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

এ ঘটনায় হতাহতরা বড়খাতা ইউনিয়নেরই বাসিন্দা। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৬১ বর্ডার গার্ড বাংলাদেশের উদ্ধৃতি দিয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, বিজিবি এরইমধ্যে বিএসএফের সাথে যোগাযোগ করেছে।

বিএসএফ দাবি করেছে যে, হতাহতের শিকার ওই তিনজনসহ আরো কয়েক জন মিলে সীমান্ত দিয়ে গরু পারাপার করছিল। তখন তাদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তের দিক থেকে গুলি ছোড়ে বিএসএফ।এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। একজন আহত হয়।

এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের কাছে বিজিবির পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন মি. হোসেন।

বাংলাদেশের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনা নতুন কিছু নয়।

দেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে, চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে ১২ জন বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৩ জন। আর আরো ৮ জন বাংলাদেশিকে অপহরণ করা হয়েছে।

খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সাথে সীমান্তে বিএসএফের গুলিতেই এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের সীমান্ত এলাকায়ও একজন মারা গেছেন।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া