শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারতের অভ্যন্তরে মিয়ানমারের বোমাবর্ষণ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ভারতের অভ্যন্তরে মিয়ানমারের বোমাবর্ষণ
৫৬১ বার পঠিত
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের অভ্যন্তরে মিয়ানমারের বোমাবর্ষণ

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ ভারতের অভ্যন্তরে বোমা ফেলার অভিযোগ উঠল মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। জান্তাবিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মিজোরামের অভ্যন্তরে এই বোমা ফেলা হয়। এতে রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনও সংবাদ পাওয়া যায়নি।

---গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় গত ১০ জানুয়ারি ভারত-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যে জান্তাবিরোধী সশস্ত্রগোষ্ঠী চিন ন্যাশনাল আর্মির (সিএনএ) সদর দফতর ক্যাম্প ভিক্টোরিয়া অঞ্চলে বিমান হামলা চালায় দেশটির বিমানবাহিনী।

সদর দফতর লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ফেলা হয়। সেগুলোর মধ্যে অন্তত দুটি বোমা সীমান্তের পেরিয়ে ভারতের মিজোরাম রাজ্যের ফারকাওয়ান গ্রামেও পড়েছে। তবে এই বোমায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফারকাওয়ানের বাসিন্দারা।
এ প্রসঙ্গে ভারতের সেনাবাহিনী দাফতরিকভাবে কোনও বিবৃতি দেয়নি।

তবে দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, “আমরা সীমান্ত এলাকার সম্প্রতিক অস্থিরতা সম্পর্কে অবগত এবং বর্তমানে গোটা পরিস্থিতি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছে। ”

ফারকাওয়ান গ্রাম পরিষদের অন্যতম সদস্য রামা বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় দু’টি বোমা পড়ার পর গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদের আশঙ্কা ছিল— রাতে আরও বোমা হামলা হতে পারে।

”
ইতিহাসে এই প্রথমবারের মতো ভারতের অভ্যন্তরে মিয়ানমার সেনাবাহিনীর হামলার ঘটনা ঘটল।

গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করা সামরিক বাহিনীর বিরুদ্ধে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। গত বছর গঠিত পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামের একটি ব্যানারের আওতায় তৎপরতা চালাচ্ছে তারা। চিন ন্যাশনাল আর্মিও পিডিএফের অন্যতম সদস্যসংগঠন।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা