শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর
ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও ব্রিটিশ-ইরানি নাগরিক আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এ তথ্য।
এর আগে, বুধবার আলিরেজা আকবরির পরিবারকে শেষ বারের মতো তার সঙ্গে দেখা করতে কারাগারে যেতে বলা হয়েছিল। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) তার স্ত্রী অভিযোগ করে বলেন, আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে ইরান। এরই মধ্যে তাকে নির্জন কারাকক্ষে নিয়ে যাওয়া হয়েছে।
যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আলিরেজা আকবরিকে দোষী সাব্যস্ত করে ইরান। ২০১৯ সালে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, আলিরেজা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তার মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করা ও তাকে অবিলম্বে মুক্তি দিতে ইরানকে আহ্বান জানায় যুক্তরাজ্য।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক টুইটে অভিযোগ করে বলেন, ‘আলিরেজার মৃত্যুদণ্ড ইরান সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড। তারা বর্বর, মানুষের জীবনের কোনো গুরুত্ব তাদের কাছে নেই।’
ইরানের সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির আমলে আলিরেজা দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন খাতামি।
এর আগে, পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুকে ঘিরে ও হিজাব ইস্যুতে বিক্ষোভের জেরে আরও চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 