শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনার ‘অশ্লীল অঙ্গভঙ্গির’ তদন্ত নামছে ফিফা
প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনার ‘অশ্লীল অঙ্গভঙ্গির’ তদন্ত নামছে ফিফা
৮৮৭ বার পঠিত
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর্জেন্টিনার ‘অশ্লীল অঙ্গভঙ্গির’ তদন্ত নামছে ফিফা

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ প্রায় এক মাস হতে চলেছে শেষ হয়েছে কাতার ফুটবল বিশ্বকাপ। জাতীয় দলে খেলার পর সব ফুটবলার ধীরে ধীরে যোগ দিয়েছেন ক্লাব দলে। কিন্তু বিশ্বকাপের বিতর্ক যেন শেষ হচ্ছে না। ফুটবল বিশ্বকাপে আক্রমণাত্মক আচরণের জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে ফিফাজানিয়েছে, বিশ্বকাপ জয়ের পরে নিয়ম লঙ্ঘন করেছে আর্জেন্টিনা। এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কাতারে ফুটবল বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। লিওনেল মেসির হাতে ওঠে বহু অপেক্ষিত বিশ্বকাপ ট্রফি। এই আনন্দেই অনেকটা অশ্লীলভাবে উদযাপন শুরু করে আর্জেন্টিনার গোলকরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

বিবৃতিতে ফিফা জানিয়েছে, ফাইনালের রাতে আর্জেন্টিনা দল ফিফার নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করেছে। ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আপত্তিজনক আচরণ ও ভালোভাবে খেলার নীতি লঙ্ঘন এবং অনুচ্ছেদ ১২ নম্বর অনুযায়ী, ফুটবলার এবং কর্মকর্তাদের অসভ্য আচরণে ফুটবলের নিয়ম লঙ্ঘন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ফিফার ১১ এবং ১২ নম্বর অনুচ্ছেদ এবং কাতার বিশ্বকাপের ৪৪ নম্বর ধারা লঙ্ঘনের কারণে ব্যবস্থা গ্রহণ করতে চলেছে।’

ফিফার অফিস সূত্রে জানা গেছে, বিশ্বকাপ জেতার পর উদযাপনের সময় আর্জেন্টিনার ফুটবলাররা ফিফা অফিশিয়াল ইন্টারভিউ এলাকায় ঢুকে পড়েন। যে অস্থায়ী দেওয়াল তৈরি করা হয়েছিল তা ক্ষতিগ্রস্ত হয়। তাদের সঙ্গে ফিফার চুক্তি থাকলেও আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে অনেকেই কথা বলেছেন। এসব কিছুর সঙ্গে বিতর্কে কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

---বিশ্বকাপের সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়ায় গোল্ডেন গ্লাভস পুরস্কার পান তিনি। ম্যাচ পরবর্তী সেই অনুষ্ঠানে পুরস্কার নিয়ে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায়।

তিনি এরকম কেন করেছেন, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ম্যাচের সময় আমাকে ফ্রান্সের সমর্থকরা খুব বিরক্ত করছিল। আমি চুপ করে তা মেনে নিতে পারি না।’

এ বিষয়ে ফ্রান্সের ফুটবলার প্যাট্রিক ভিয়েরা বলেন, আমি মনে করি আর্জেন্টিনাকে এটা করার প্রয়োজন ছিল না। আবেগে সিদ্ধান্তকে সবসময় নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমি মার্টিনেজের থেকে এটা আশা করিনি। খুব বোকামো ছিল এটা।’

দেশে বিশ্বকাপ নিয়ে ফেরার পরও আর্জেন্টিনার উদযাপন মাত্রা ছাড়িয়ে যায়। আটকে পড়ে মেসিদের টিম বাস। শেষে হেলিকপ্টার করে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ফিফা শুধুমাত্র আর্জেন্টিনা নয়, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মেক্সিকো এবং ইকুয়েডরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী