শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার হামলায় নিহত বেড়ে ৪০, জাতিসংঘের নিন্দা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার হামলায় নিহত বেড়ে ৪০, জাতিসংঘের নিন্দা
৫৫০ বার পঠিত
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার হামলায় নিহত বেড়ে ৪০, জাতিসংঘের নিন্দা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের নিপ্রো নগরীতে আবাসিক ভবনে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা সোমবার বেড়ে ৪০ হয়েছে।

এদিকে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। খবর আনাদোলুর।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেসের মহাসচিব স্টেফানি ট্রিম্বলে সোমবার এক বিবৃতিতে নিপ্রোতে বেসামরিক লোকজনের এ প্রাণহানির ঘটনায় নিন্দা জানান।

নিপ্রো নগরীর এক কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনীর শনিবারের হামলায় এ পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হওয়া ছাড়াও ৩০ জন নিখোঁজ রয়েছেন।

হামলায় ১৪ শিশুসহ ৭৫ জন আহত হয়েছেন। ইউক্রেনজুড়ে বিভিন্ন নগরীতে গত তিন মাস ধরে রাশিয়ার অভিযানে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি।

রাশিয়া শনিবার ইউক্রেনজুড়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে নিপ্রোতে গুঁড়িয়ে যাওয়া ৯ তলা আবাসিক ভবনের বাসিন্দারা নিখোঁজ হন। যাদের জীবিত উদ্ধারের আশা ‘খুবই কম’ বলে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নগরীতে উদ্ধার অভিযান চলবে, যতক্ষণ পর্যন্ত জীবন রক্ষার সামান্য সুযোগও থাকবে ততক্ষণ।

টিভিতে এক ভাষণে তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে ছয় শিশুসহ ডজনখানেক মানুষকে উদ্ধার করা হয়েছে। আমরা প্রতিটি মানুষের জন্য লড়ে যাচ্ছি।

নতুন বছরের শুরুর আগের দিন থেকেই ইউক্রেনে জোর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া।

বর্তমানে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হলেও মাঝেমধ্যেই বেসামরিক নাগরিকদের বাসভবনে গিয়েও আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প