শিরোনাম:
●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | প্রিয়দেশ » শরীয়তপুরে ট্রাক- অ্যাম্বুলেন্স ধাক্কা, নিহত ৬
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | প্রিয়দেশ » শরীয়তপুরে ট্রাক- অ্যাম্বুলেন্স ধাক্কা, নিহত ৬
৭১৩ বার পঠিত
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শরীয়তপুরে ট্রাক- অ্যাম্বুলেন্স ধাক্কা, নিহত ৬

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকায় এলপি গ্যাস বোঝাই চলন্ত একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে অ্যাম্বুলেন্স। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা রোগী-চালকসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দুমড়েমুচড়ে গেছে অ্যাম্বুলেন্স- সমকাল

নিহতরা হলেন, অ্যাম্বুলেন্সে থাকা রোগী জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), গাড়ি চালক জ্বিলানি (২৮), হেলপার রবিউল ইসলাম (২৯) ও মাসুদ রানা (৩০)। মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ।

জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এনামুল হক সুমন বলেন, ‘আমরা হঠাৎ খবর পাই পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দুর্ঘটনার শিকার গাড়ি নিরাপদ স্থানে নিই। মরদেহগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’

তিনি জানান, নিহত রবিউল ইসলামের (২৯) পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাড়ি ঢাকা উত্তর সিটি করপোরেশনের তালতলার খিলগাঁও এলাকায়।

পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ জানান, হঠাৎ করেই থানার পাশে বিকট শব্দ শুনতে পাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের নিয়ে গাড়ি ও লাশগুলো উদ্ধার করি।

হাইওয়ে ফরিদপুর সার্কেল এএসপি মো. মারুফ হাসান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ থানা পুলিশকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধার করেছি। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে মরদেহ সুরতহাল করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এখান থেকেই সজনদের হাতে মরদেহ তুলে দেওয়া হবে।



আর্কাইভ

পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা