শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে বিমান হামলায় ৭জন বেসামরিক নাগরিক নিহত
মিয়ানমারে বিমান হামলায় ৭জন বেসামরিক নাগরিক নিহত
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ মিয়ানমারের স্যাগাইং অঞ্চলে সশস্ত্র বাহিনীর বিমান হামলায় একটি গ্রামে অন্তত ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে স্যাগাইংয়ের ওই গ্রামে সশস্ত্র বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রায় দুই বছর আগে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি নজিরবিহীন এক সঙ্কটের মুখোমুখি হয়েছে। গণতন্ত্রের পথে এক দশকের অস্থায়ী যাত্রার অবসান ঘটিয়ে সামরিক জান্তার ক্ষমতা দখল বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে।
সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরোধীরা গেরিলা বাহিনী গঠন করে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছেন।
এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও বিবিসি বার্মিজের প্রতিবেদন অনুযায়ী, বুধবার গভীর রাতে স্যাগাইংয়ের কাথা শহরের মোয়ে তার লে গ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সামরিক বিমান থেকে বোমা ফেলা হয়েছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
এই বিষয়ে মন্তব্য জানতে তাৎক্ষণিকভাবে মিয়ানমারের জান্তার একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, বলছে রয়টার্স।
প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত সাতজন গ্রামবাসী মারা গেছেন। তাদের মধ্যে কয়েকজনের দেহ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। বোমা হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে পাঁচজন।
বোমা হামলার প্রত্যক্ষদর্শী ৪৪ বছর বয়সী জিন বলেন, কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে এবং কিছু জেলায় যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, ‘ভয়ানকভাবে পুড়ে যাওয়া কিছু মৃতদেহ গতকাল রাতে দাফন করা হয়েছে এবং অন্যদের আজ দাফন করা হবে।’ নিরাপত্তার কারণে নিজের পুরো নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান জিন।




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 