শিরোনাম:
●   হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস ●   সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কেন? আগে জানত না বাংলাদেশ! ●   ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ ●   জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ ●   ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী ●   মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা ●   যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস ●   ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর ●   সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত ●   চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে: এসআরবি
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আইন-আদালত | জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দুর্নীতি একটা ক্যানসার, বিচারক যদি বিচার বিক্রি করেন তাহলে প্রসিডিং নিশ্চিত: প্রধান বিচারপতি
প্রথম পাতা » আইন-আদালত | জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দুর্নীতি একটা ক্যানসার, বিচারক যদি বিচার বিক্রি করেন তাহলে প্রসিডিং নিশ্চিত: প্রধান বিচারপতি
৮০৪ বার পঠিত
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্নীতি একটা ক্যানসার, বিচারক যদি বিচার বিক্রি করেন তাহলে প্রসিডিং নিশ্চিত: প্রধান বিচারপতি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ যেকোনো ধরনের দুর্নীতি একটা ক্যানসার। আমার কোনো বিচারক যদি বিচার বিক্রি করেন তাহলে প্রসিডিং নিশ্চিত করতে আমি বিন্দুমাত্র দ্বিধা করব না।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেন, আইনজীবী ও বিচারকদের উদ্দেশ্য একটাই- স্বল্প সময়ে ও স্বল্প খরচে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। নইলে বছরের পর বছর মাসের পর মাস বিচারপ্রার্থীরা আদালতের বারান্দায় ঘুরে বেড়াবেন এবং বলবেন, এ দেশে বিচার নাই। তাহলে দায়ী হবে সিস্টেম, আইনজীবী ও বিচারক।

---তিনি আইনজীবী ও বিচারকদের উদ্দেশে বলেন, আপনারা আছেন বলেই পৃথিবীতে এখনো শৃঙ্খলা আছে, ন্যায্যতা আছে। কেউ আইনি সমস্যায় পড়লে সরাসরি আপনাদের সঙ্গেই আগে কথা বলে। আপনারাই বিচারপ্রার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের অন্যায়, অশুভ ও অমঙ্গলের বিরুদ্ধে যুদ্ধ করেন।

এর আগে প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আলোচনা সভার শুরুতেই প্রয়াত আইনজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জোব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইয়ায়েতুর রহিম ও আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম বুদু, জেলা ও দায়রা জজ আদীব আলী, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক নরেশচন্দ্র সরকার, সিনিয়র আইনজীবী শাহাজাহান আলী, বারের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কনক প্রমুখ।



আর্কাইভ

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কেন? আগে জানত না বাংলাদেশ!
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত
চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে: এসআরবি
সৌদি আরব গামী শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী
আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার