রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আইন-আদালত | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাপানি দুই শিশু মায়ের কাছেই থাকবে
জাপানি দুই শিশু মায়ের কাছেই থাকবে
বিবিসি২৪নিউজ,আদালত প্রতিবেদক ঢাকাঃ জাপান থেকে আসা দুই শিশুর হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে বাবার করা মামলা খারিজ করেছেন আদালত। এতে শিশু দুটি এখন তাঁদের মায়ের হেফাজতে থাকবে বলে সংশ্লিষ্ট একজন আইনজীবী জানিয়েছেন।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান আজ রোববার মামলাটি খারজি করে দিয়েছেন। শিশুদের মায়ের আইনজীবী শিশির মনির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলা খারিজ করে রায় দেওয়ায় শিশু দুটি মায়ের জিম্মায় থাকবে।এর আগে ১৫ জানুয়ারি আদালত দুই শিশুর বক্তব্য শোনেন। জাপান থেকে আসা দুই শিশুর হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন তাদের বাবা ইমরান শরীফ। মামলায় বাদীপক্ষের তিনজন আদালতে সাক্ষ্য দেন। আর বিবাদীপক্ষে সাক্ষ্য দিয়েছেন জাপানি মা নাকানো এরিকো। আদালত সাক্ষ্যগ্রহণ ও দুই পক্ষের যুক্তিতর্ক শুনে আজ রোববার এই রায় ঘোষণা করেন।
জাপানের নাগরিক এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত ইমরানের ২০০৮ সালের ১১ জুলাই বিয়ে হয়। তাঁদের তিনটি মেয়েসন্তান আছে। ২০২১ সালের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। এরপর ওই বছরের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে (বড় ও মেজো) নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। ছোট মেয়ে জাপানে আছে।




বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড 