রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে তীব্র শীতে ১৬০ জনের মৃত্যু
আফগানিস্তানে তীব্র শীতে ১৬০ জনের মৃত্যু
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ গত দেড় দশকের মধ্যে ভয়াবহ শীতের কবলে পড়েছে আফগানিস্তান৷ ১০ জানুয়ারির পর তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে৷দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার জানিয়েছে, গত সপ্তাহে ঠান্ডায় মৃত্যুর সংখ্যা ৮৮ জনে পৌঁছেছে৷ ৩৪ টি প্রদেশের মধ্যে ২৪টির পরিসংখ্যান অনুযায়ী মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জনে৷
বন্যা, আগুন আর হিটারের গ্যাস বেরিয়ে এত প্রাণহানী হয়েছে বলে ভিডিও বিবৃতিতে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল রহমান জাহিদ৷শীতে দেশটিতে প্রায় শখানেক বাড়ি-ঘর ধ্বংস হয়েছে৷ মারা গেছে ৮০ হাজার গবাদি পশু৷
এদিকে তীব্র ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে সহায়তা কার্যক্রমও৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে উত্তর-পূর্ব প্রদেশ বাদাকশানে খারাপ আবহাওয়ার কারণে পৌঁছাতে না পারার কথা জানিয়েছে৷ সেখানে ১৭ জন শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যান৷মানবিক সংকট
এদিকে শীত আফগানিস্তানের মানুষের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে৷ আগে থেকেই দেশটির মানুষ ব্যাপক ক্ষুধা সংকটে রয়েছেন৷ ত্রাণ সংস্থাগুলোর সতর্কবার্তা অনুযায়ী, দেশটির প্রায় চার কোটি মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন, যা জনসংখ্যার অর্ধেকেরও বেশি৷ ৪০ লাখ শিশু ভুগছে পুষ্টিহীনতায়৷




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 