বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ডিসি, ইউএনও — তাঁরাই মনে হয় দেশটার মালিক- এমপি দবিরুল ইসলাম
ডিসি, ইউএনও — তাঁরাই মনে হয় দেশটার মালিক- এমপি দবিরুল ইসলাম
বিবিসি২৪নিউজ,সংসদ প্রতিবেদক ঢাকাঃ সরকারি কর্মকর্তাদের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেছেন, ‘বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন — ইউএনও, ডিসি — তাঁরাই মনে হয় দেশটার মালিক। তাঁরা যা করেন, সেটাই চলে।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেন, “একটা কম্বল পর্যন্ত আমরা দিতে পারি না। নিজেরা আমরা কিনে দিচ্ছি, কিন্তু সরকারি যে ত্রাণ আসে, সেগুলোর একটাও আমাদের দেওয়া হয় না। আমরা চাই, তাঁরা দয়া করে বলেন, ‘লোকটাকে পাঠিয়ে দিন একটা স্লিপ দিয়ে। আমি কম্বলটা দিয়ে দেব।’— এই হচ্ছে আমাদের অবস্থা।’
তিনি বলেন, ‘এই সংসদে অনেকেই আছেন, যাঁদের এলাকায় কর্মকর্তারা রাজত্ব চালাচ্ছেন। আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি, প্রকৃত ক্ষমতার মালিক তাঁরাই।’
দবিরুল ইসলাম বলেন, ‘ভাবটা এই যে তাঁদের কথায় যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছিল। আমরা তাঁদের কাছে অবাঞ্ছিত ব্যক্তি। আমরা কিছু চাইলে, কোনো কাজ করতে বললে, কোনো লোক পাঠালে আমাদের কথা শোনা হয় না।’




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 