শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ১৪ বছরের প্রেমের ইতি, অভিনেতা অঙ্কুশ-ঐন্দ্রিলার
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ১৪ বছরের প্রেমের ইতি, অভিনেতা অঙ্কুশ-ঐন্দ্রিলার
১০২৮ বার পঠিত
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৪ বছরের প্রেমের ইতি, অভিনেতা অঙ্কুশ-ঐন্দ্রিলার

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: নিজেদের সম্পর্ক নিয়ে কোনো দিন রাখঢাক করেননি টালিউড তারকা অঙ্কুশ-ঐন্দ্রিলা। ১৪ বছর তাদের প্রেমের ১৩ বছর পূর্ণ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। সন্দেহ প্রকাশ করেছেন বিয়ে নিয়ে। সঙ্গে প্রকাশ করেছেন দুজনের ঠোঁটে ঠোঁটে চুম্বনের একটি স্থিরচিত্র।

শনিবার অঙ্কুশ লিখেছেন— ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’

এদিকে কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। বিয়ে নিয়ে ঐন্দ্রিলা বলেছিলেন, ‘বিভিন্ন রীতিতে নয়, শুধু বাঙালি রীতিতেই বিয়ে করব। সাজগোজেও থাকবে পুরোপুরি বাঙালিয়ানা। প্রচুর বাংলা ধারাবাহিকে আমায় বিয়ের সাজে সাজতে হয়েছে। তাই নিজের বিয়ের সাজটা একটু হলেও আলাদা করতে চাই। রিসেপশনে গাউন পরার ইচ্ছা রয়েছে।’

বিয়ে প্রসঙ্গে অঙ্কুশ বলেছিলেন— ‘পরিবার আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা দুই পরিবার একসঙ্গেই থাকি। তাই বিয়েতে আর দেরি করতে চাই না। ডিসেম্বরে বিয়ে করছি। বিয়ের তারিখটা শুধু দুই পরিবার বসে ঠিক করতে বাকি রয়েছে। করোনা পরিস্থিতির কারণে, কীভাবে কী করব, কত লোকজন ডাকা সম্ভব হবে, সে বিষয়টা একটু দেখতে হবে।’

এর পর কেটে গেছে বছরখানেক। কিন্তু এখনো বিয়ে করেননি তারা। এর মাঝে আবার এ ধরনের স্ট্যাটাস। তা হলে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের হ্যাপি এন্ডিং হচ্ছে না? প্রকাশিত ওই ছবির মন্তব্যের ঘরে কৌতূহলী অনুরাগীরা। তবে অঙ্কুশ সেসব বিষয়ে কিছু বলেননি।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না