বিধ্বস্ত মেসি-এমবাপ্পে বিহীন পিএসজি
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপজয়ী লিওনেল মেসি হারের ম্যাচে ইনজুরিতে পড়েন । এদিকে কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে। এর ফলে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি ক্লাব পিএসজিকে।
শনিবার রাতে মোনাকোর বিপক্ষে লিগ ম্যাচে মেসি-এমবাপ্পেকে ছাড়া খেলতে হয়েছে পিএসজিকে।
মোনাকোর মাঠে নেইমার মাঠে থাকলেও পিএসজি হেরেছে ৩-১ গোলে। এদিন ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ হারের ফলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে আরেকটি ধাক্কা খেল পিএসজি।
ম্যাচের প্রথমার্ধেই গোল হয়েছে ৪টি। প্যারিসিয়ানরা ম্যাচের ৪ মিনিটে প্রথম গোল হজম করে। বেন ইয়াদেরের পাস ধরে গোল করেন গ্লোভিন। এর পর ১৮ মিনিটে ২-০ গোলের লিড নেয় লিগ টেবিলে দুইয়ে ওঠা মোনাকো। এবার গোল করেন ইয়াদের।
প্রথমার্ধে এক গোল শোধ করে পিএসজি। ৩৯ মিনিটে গোল করেন জাইরি ইমেরি। কিন্তু স্বস্তি স্থায়ী হয়নি পিএসজির। প্রথমার্ধের যোগ করা সময়ে মোনাকোর নাম্বার টেন ইয়াদের গোল করে দলকে জেতান।
মোনাকো শুধু জয় পায়নি, কর্তৃত্ব করে খেলেছে। বলের দখলে পিএসজি এগিয়ে থাকলেও মোনাকো ১৯টি আক্রমণ করেছে। যেখানে পিএসজির আক্রমণ ছিল সাতটি। প্যারিসের ক্লাবটির লক্ষ্যে দুই শটের বিপরীতে ৯টি শট নিয়েছে জয়ী মোনাকো।





রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে 