মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভূপাতিত চীনা বেলুনে গোয়েন্দা ডিভাইস পেয়েছে যুক্তরাষ্ট্র
ভূপাতিত চীনা বেলুনে গোয়েন্দা ডিভাইস পেয়েছে যুক্তরাষ্ট্র
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার আকাশে গত ৪ ফেব্রুয়ারি ভূপাতিত করা চীনা বেলুন থেকে গোয়েন্দা ডিভাইস পাওয়ার দাবি করেছেন মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সোমবার জানিয়েছে, চীনা সেই বেলুনটি থেকে খুবই সংবেদনশীল ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে, যা গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর নর্দান কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বেলুনে সন্নিবেশিত স্পর্শকাতর ডিভাইস দেখে নিশ্চিত হওয়া গেছে যে, গোয়েন্দা নজরদারির জন্যই এ বেলুন ব্যবহার করা হয়েছে। এদিকে বেলুন নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে চীন। চীন বলেছে— ২০২২ সাল থেকে এ পর্যন্ত আমেরিকা বিনা অনুমতিতে তাদের আকাশসীমায় অন্তত ১০টি বেলুন উড়িয়েছে। আমেরিকার আকাশে চীনের বেলুন ওড়ানো নিয়ে যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন চীনের পক্ষ থেকে এ অভিযোগ তোলা হলো। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আমেরিকার বেলুন সম্পর্কে অভিযোগ করেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সম্প্রতি কানাডার আকাশ থেকে আমেরিকা ও কানাডা সম্মিলিতভাবে যে উড়ন্ত বস্তু ভূপতিত করেছে, সে সম্পর্কে বেইজিংয়ের কোনো ধারণা নেই। তবে আমেরিকা প্রথম যে বেলুনটি ভূপাতিত করেছে সেটি চীনের। এ সময় তিনি বলেন, দুর্ঘটনাবশত চীনের বেলুনটি আমেরিকার আকাশে চলে গেছে। সপ্তাহখানেক আগে আমেরিকার আকাশ থেকে চীনের একটি বেলুন ভূপাতিত করা হয়। আমেরিকার দাবি, গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য চীন ওই বেলুন পাঠিয়েছে, তবে চীনা তা অস্বীকার করে চলেছে। এর পর আমেরিকা ও কানাডার আকাশ থেকে আরও তিনটি উড়ন্ত বস্তু ভূপাতিত করা হয়। এ নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে মারাত্মক কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 