শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা ●   শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভূপাতিত চীনা বেলুনে গোয়েন্দা ডিভাইস পেয়েছে যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভূপাতিত চীনা বেলুনে গোয়েন্দা ডিভাইস পেয়েছে যুক্তরাষ্ট্র
৫১৬ বার পঠিত
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূপাতিত চীনা বেলুনে গোয়েন্দা ডিভাইস পেয়েছে যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার আকাশে গত ৪ ফেব্রুয়ারি ভূপাতিত করা চীনা বেলুন থেকে গোয়েন্দা ডিভাইস পাওয়ার দাবি করেছেন মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সোমবার জানিয়েছে, চীনা সেই বেলুনটি থেকে খুবই সংবেদনশীল ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে, যা গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর নর্দান কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বেলুনে সন্নিবেশিত স্পর্শকাতর ডিভাইস দেখে নিশ্চিত হওয়া গেছে যে, গোয়েন্দা নজরদারির জন্যই এ বেলুন ব্যবহার করা হয়েছে। এদিকে বেলুন নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে চীন। চীন বলেছে— ২০২২ সাল থেকে এ পর্যন্ত আমেরিকা বিনা অনুমতিতে তাদের আকাশসীমায় অন্তত ১০টি বেলুন উড়িয়েছে। আমেরিকার আকাশে চীনের বেলুন ওড়ানো নিয়ে যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন চীনের পক্ষ থেকে এ অভিযোগ তোলা হলো। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আমেরিকার বেলুন সম্পর্কে অভিযোগ করেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সম্প্রতি কানাডার আকাশ থেকে আমেরিকা ও কানাডা সম্মিলিতভাবে যে উড়ন্ত বস্তু ভূপতিত করেছে, সে সম্পর্কে বেইজিংয়ের কোনো ধারণা নেই। তবে আমেরিকা প্রথম যে বেলুনটি ভূপাতিত করেছে সেটি চীনের। এ সময় তিনি বলেন, দুর্ঘটনাবশত চীনের বেলুনটি আমেরিকার আকাশে চলে গেছে। সপ্তাহখানেক আগে আমেরিকার আকাশ থেকে চীনের একটি বেলুন ভূপাতিত করা হয়। আমেরিকার দাবি, গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য চীন ওই বেলুন পাঠিয়েছে, তবে চীনা তা অস্বীকার করে চলেছে। এর পর আমেরিকা ও কানাডার আকাশ থেকে আরও তিনটি উড়ন্ত বস্তু ভূপাতিত করা হয়। এ নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে মারাত্মক কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া