শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » শান্তিচুক্তি নিয়ে রাশিয়ার শর্ত প্রত্যাখ্যান ইউক্রেনের
শান্তিচুক্তি নিয়ে রাশিয়ার শর্ত প্রত্যাখ্যান ইউক্রেনের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: শান্তিচুক্তি করার ক্ষেত্রে আবারও রাশিয়ার শর্ত প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ শান্তিচুক্তিতে দেশটির দখল করা ভূখণ্ড ছাড়ার কোনো প্রশ্নই আসে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট তার আগের অবস্থানে দৃঢ় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগেও একাধিকবার শান্তিচুক্তির শর্ত হিসেবে রাশিয়া দখলকৃত অঞ্চলের দাবি ছাড়ার প্রস্তাব দেয়। কিন্তু বারবারই সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন জেলেনস্কি।
সাক্ষাৎকারে যুদ্ধবিধ্বস্ত দেশটির নেতা বলেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ভবিষ্যতের শান্তিচুক্তিতে কোনো ইউক্রেনীয় অঞ্চল ছেড়ে দিতে রাজি হবে না কিয়েভ। জেলেনস্কির এ অবস্থান রাশিয়ার জন্য একটি বার্তা বলে উল্লেখ করেছে বিবিসি।
পশ্চিমাদের ঘনিষ্ঠ এই মিত্র বলেন, ‘যে কোনো আঞ্চলিক সমঝোতা (ছেড়ে দেওয়া) রাষ্ট্র হিসেবে আমাদের দুর্বল করে দেবে।’ ‘এটা আসলে কোনো আপসের বিষয় নয়। আমরা কেন ভয় পাই? জীবনে লাখ লাখ বার আপস করা হয়েছে। এখন প্রশ্ন হলো— কার সঙ্গে? আপস পুতিনের সঙ্গে? না। কারণ কোনো আস্থা নেই।’
বসন্তকালীন আক্রমণ (স্প্রিং অ্যাটাক) সম্পর্কে জেলেনস্কি বিবিসিকে বলেন, ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এই আক্রমণ নিয়ে দেশটির কর্মকর্তারা আগে থেকেই সতর্ক করে আসছিলেন। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ান হামলা ইতোমধ্যে বিভিন্ন দিক থেকে শুরু হয়ে গেছে।’




পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান 