শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা, নিহত ৯
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা, নিহত ৯
৪৯৮ বার পঠিত
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানে পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা, নিহত ৯

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্ক: পাকিস্তানের পেশোয়ার পুলিশ লাইনসে হামলার এক সপ্তাহ পরে করাচিতে পুলিশ প্রধানের অফিসে হামলা চালানো হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো পাঁচতলা অফিসটিতে প্রায় চার ঘণ্টার অভিযানে মুক্ত করে। এই বন্দুক যুদ্ধে কমপক্ষে নয় জন নিহত হয়।

কমপক্ষে তিনজন জঙ্গি নিজেদেরকে উড়িয়ে দেয় এবং বন্দুকযুদ্ধে দুজন গুলিবিদ্ধ হয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

বন্দুকযুদ্ধে রেঞ্জার্স এবং পুলিশ কর্মীসহ চারজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জিও নিউজকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

নিরাপত্তা বাহিনীর ওপর হামলা প্রমাণ করে দৃশ্যত আবার সন্ত্রাসবাদ পাকিস্তানকে গ্রাস করেছে।

প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, নিন্দাই যথেষ্ট নয়। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আক্রমণটি শুরু হয়।

পুলিশ স্নাইপাররা স্টেশনের কাছে অবস্থান নেয় এবং এলাকার সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জিও নিউজকে বলেছেন, হামলাকারীরা পুলিশের ইউনিফর্ম পরে অফিসে প্রবেশ করে। এটি পেশোয়ার মসজিদে আত্মঘাতী হামলার মতো একটি কৌশল। পেশারের মসজিদে হামলায় ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, সশস্ত্র সন্দেহভাজনরা সদর থানা সংলগ্ন হেড অফিসে কয়েক রাউন্ড গুলি চালায়।

হামলার পর পুলিশ করাচি হয়ে প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেয় এবং রেঞ্জার্স ও পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডোসহ নিরাপত্তা বাহিনীর ভারী দল ঘটনাস্থলে পৌঁছে।

জিও নিউজের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসীদের মোকাবেলায় পুলিশ ও রেঞ্জার্সের কমান্ডো ঘটনাস্থলে পৌঁছেছে।

তিনি বলেন, ‘ফেডারেল সরকার সিন্ধু পুলিশের সঙ্গে যোগাযোগ করছে এবং সব সহায়তা দেয়া হবে।’

সানাউল্লাহ উল্লেখ করেন, তিনি মুখ্য সচিব এবং সিন্ধুর আইজি সঙ্গে কথা বলেছেন, যিনি নিশ্চিত করেছেন যে পুলিশ ছয় থেকে সাত সন্ত্রাসীকে ভবনে প্রবেশ করতে দেখেছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না