শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বেলুনকাণ্ডে চীনকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বেলুনকাণ্ডে চীনকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র
৪৮০ বার পঠিত
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেলুনকাণ্ডে চীনকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: রাশিয়াকে সামরিক সহায়তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে সতর্ক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একই সঙ্গে চীনের একটি ‘গুপ্তচর’ বেলুন যুক্তরাষ্ট্রের আকাশসীমা লঙ্গনের জন্য বেইজিংয়ের সমালোচনাও করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) মিউনিখ সম্মেলনের ফাঁকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বিরল সাক্ষাৎ হয় ব্লিংকেনের। বৈঠকে ইউক্রেন-রাশিয়া ইস্যু এবং বেলুনকাণ্ডের বিষয়টি আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। বৈঠকে অ্যান্টনি ব্লিংকেনকে অনেকটা ক্ষুব্ধ দেখা যায়।

দুই দেশের শীর্ষ কর্মকর্তার এমন সময় মুখোমুখি বৈঠক হলো যখন, যুক্তরাষ্ট্রের আকাশে চীনের একটি ‘নজরদারি’ বেলুন গুলি করে ভূপাতিত করে মার্কিন সামরিক বাহিনী। এ নিয়ে দুই দেশের সম্পর্কের তিক্ততা আরও বেড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস উইভ চক টড’-এ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, ‘চীন রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এতে আমাদের সম্পর্কের পরিণতি গুরুতর হবে।’

এ বিষয়ে ওয়াশিংটন আরও বিস্তারিত জানাবে বলেও জানান ব্লিংকেন।

এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘চীনের পক্ষ থেকে রাশিয়াকে পদ্ধতিগত নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে বস্তুগত সহায়তা প্রদান করলে এর প্রভাব এবং পরিণতি সম্পর্কে বেশ স্পষ্টভাবে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী।’

ইউক্রেন রুশ অভিযানের প্রথম থেকেই বেইজিংয়ের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো। পশ্চিমাদের অভিযোগ, এই যুদ্ধে গোপনে মস্কোকে সহায়তা দিচ্ছে চীন। যদিও এ নিয়ে প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই সতর্ক করে দিয়েছিলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে কোনভাবেই সহায়তা না করতে।

বেলুন প্রসঙ্গে টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্র দফতরের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও জানান, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সাক্ষাৎকারে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করেন ব্লিংকেন।

চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশে একটি চীনের বিশালাকৃতির বেলুন গুলি করে ভূপাতিত করে মার্কিন সামরিক বাহিনী। বাইডেনের নির্দেশে তা ধ্বংস করা হয়। এটিকে গুপ্তচর বা নজরদারি বেলুন হিসেবে দাবি করেছে বাইডেন প্রাশাসন। যদিও চীন বলছে, আবহাওয়া গবেষণা সংক্রান্ত কাজে নিয়োজিত ছিল বেলুনটি। তবে ভুলবশত যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকে পড়ে। এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক অঙ্গনে ব্যাপক অস্থিরতা দেখা দেয়।

এনবিসিকে সাক্ষাৎকারে ব্লিংকেন আরও বলেন, ‘বেলুনকাণ্ডে ক্ষমা চাননি ওয়াং। আমি তাকে সহজভাবেই বলেছিলাম, এ ঘটনা একদমই অগ্রহণযোগ্য।’তবে ওয়াশিংটন বেলুন নিয়ে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকে জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না