রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রুশ কূটনীতিকদের নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ
রুশ কূটনীতিকদের নেদারল্যান্ডস ছাড়ার নির্দেশ
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধি: গুপ্তচর পাঠানোর চেষ্টার অভিযোগে রাশিয়ার বেশ কয়েকজন কূটনীতিককে নেদারল্যান্ডস ছাড়তে বলা হয়েছে।
শনিবার ডাচ সরকারের তরফ জানানো হয়, তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তাদের কনস্যুলেট বন্ধ করবে। আর হেগে অবস্থিত রাশিয়ার দূতাবাসে রুশ কূটনীতিকের সংখ্যা কমাবে।
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী জানায়, মস্কো কূটনীতির আড়ালে গোপনে নেদারল্যান্ডসে গুপ্তচর আনার চেষ্টা করছে। এমন অভিযোগে কিছু রুশ কূটনীতিককে দুই সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কতজন কূটনীতিককে দেশ ছাড়তে হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি ডাচ সরকার।
নেদারল্যান্ডস এই বিবৃতি দেওয়ার একই সময়ে রাশিয়া সেন্ট পিটার্সবার্গের কনস্যুলেট বা মস্কোর দূতাবাসে কাজ করবেন- এমন ডাচ কূটনীতিকদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 