বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া যাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং
রাশিয়া যাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া সফরে যাচ্ছেন। সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। ইউক্রেন সংঘাত নিরসনে বেইজিং যখন নেতৃত্বের ভূমিকায় আবির্ভূত হওয়ার চেষ্টা করছে, তখন এমন সিদ্ধান্তের কথা জানা গেল।
বিষয়টি সম্পর্কে অবহিত— এমন সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার এ দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এপ্রিল কিংবা মে মাসের প্রথম দিকে মস্কো যেতে পারেন চীনা প্রেসিডেন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, সূত্রগুলো দাবি করেছে— শি জিনপিং ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে একটি বহুদলীয় শান্তি আলোচনার আয়োজন করতে পারেন। তার আগে পুতিনের সঙ্গে শীর্ষ পর্যায়ের এ বৈঠক করতে চান তিনি।
এর আগে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ঘোষণা দেন যে, ইউক্রেন সংকট নিরসনে বেইজিং একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইতোমধ্যে এ সংক্রান্ত আলোচনার জন্য বেইজিং সফরে গেছেন ওয়াং ই।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 