শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশিরা আরও ৪৪ দেশে দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশিরা আরও ৪৪ দেশে দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন
৫১৭ বার পঠিত
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশিরা আরও ৪৪ দেশে দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: নতুন করে আরও ৪৪ দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ দিয়েছে সরকার। এসব দেশে কোনো বাংলাদেশি নাগরিকত্ব নিলে তিনি দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সস্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে বিভিন্ন দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা দেওয়ার বিষয়ে এসআরও জারির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আপনারা জানেন আমাদের নাগরিকত্ব সংক্রান্ত একটি আইন রয়েছে। সেখানে বলা আছে বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশে কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে।

তাহলে বাংলাদেশের নাগরিকত্ব চলমান রাখতে পারবে। কোন কোন দেশের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে সেটা এসআরও মাধ্যমে নিশ্চিত করা হয়। আগে ইউরোপ, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, হংকং, ব্রুনাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ মোট ৫৭টি দেশ ছিল।
তিনি বলেন, বর্তমানে দেখা যাচ্ছে পৃথিবীর অন্য অনেক দেশে বাংলাদেশের নাগরিকরা গিয়েছেন। তারা বাংলাদেশের নাগরিকত্ব চলমান রাখতে চান। সেটা বিবেচনায় নিয়ে আরও ৪৪টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের ৫৭টি দেশের সঙ্গে নতুন করে আরও ৪৪টি দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। এখন ১০১টি দেশে বাংলাদেশের নাগরিকরা চাইলে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন।

এতে নতুন ৪৪টি দেশের মধ্যে আফ্রিকা মহাদেশের ১৯টি দেশ (মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা, মরিশাস)।

দক্ষিণ আমেরিকা মহাদেশের ১২টি দেশ (ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে ও গ্যায়ানা।

ক্যারিবিয়ান অঞ্চলের ১২টি দেশ (কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস) এবং ওশেনিয়া মহাদেশের একটি দেশ (ফিজি) মোট ৪৪টি দেশকে এসআরও তে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করা হয়েছে।

নাগরিকত্ব থাকা অবস্থায় নাগরিকত্ব বাতিল করা হয় এতে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এ বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যে প্রজ্ঞাপনটা জারি হবে সেখানে এ প্রসঙ্গটা নেই। তাই বাতিলের কোনো প্রসঙ্গ আজকে আলোচিত হয়নি।

বাংলাদেশের যেসব নাগরিক নাগরিকত্ব সারেন্ডার করেছে তারা কি এ সুবিধা পাবেন জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপনারা জানেন অনেক দেশে শর্ত থাকে যে সে দেশে নাগরিকত্ব গ্রহণ করতে হলে আগের নাগরিকত্ব সারেন্ডার করতে হবে। সেক্ষেত্রে তারা এটার আওতায় আসবেন না।

যারা দ্বৈত নাগরিক হবেন, তারা কি আয়ের টাকা দিয়ে সম্পদ ক্রয় করতে পারবেন কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যারা দ্বৈত নাগরিক হবেন তারা আইনানুযায়ী বাংলাদেশের সব সুযোগ-সুবিধা পাবেন।

পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, দ্বৈত নাগরিকত্ব পাইলে এতে কোনো সমস্যা হবে না।

সংসদ সদস্যদের দ্বৈত নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, তারা সেটা পারবেন, এটা আইন দ্বারা নির্ধারিত।

দ্বৈত নাগরিক নির্বাচনে অংশ নিতে পরবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, সংসদ নির্বাচনের যে আইন সেই আইন দ্বারা হতে হবে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না