বুধবার, ১ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নাইজেরিয়ায় নতুন প্রেসিডেন্ট “বোলা টিনুবু”
নাইজেরিয়ায় নতুন প্রেসিডেন্ট “বোলা টিনুবু”
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা টিনুবুকে জয়ী বলে ঘোষণা করা হয়েছে।
৭০ বছর বয়সী এই প্রার্থী ৩৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।তার প্রধান প্রতিদ্বন্দ্বী আটিকু আবুবাকার ২৯ শতাংশ এবং লেবার পার্টির পিটার ওবি ২৫ শতাংশ ভোট পেয়েছেন। তাদের দল শুরুতেই জালিয়াতির অভিযোগ এনে পুনরায় ভোট দাবি করেছে।
টিনুবু নাইজেরিয়ার ধনী রাজনীতিবিদদের একজন। তিনি গভর্নর থাকার সময় লাগোস নামে সবচেয়ে বড় শহরটি পুনর্নির্মাণ করেন।
এটিই তার ভোটের প্রচারণায় কাজে লাগান।
তবে টিনুবু ওই শহরে ওবির কাছে পরাজিত হন। তরুণদের অনেকের পাশাপাশি শহুরে এলাকার লোকজন ওবিকে সমর্থন দেন। এই সমর্থন দেশটির দুই দলীয় ব্যবস্থাকে কাঁপিয়ে দেয়।
টিনুবু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যান্য রাজ্যে জয় পান। সেখানে তিনি পলিটিক্যাল গডফাদার হিসেবে পরিচিত। তার নির্বাচনী স্লোগান ছিল- ইট’স মাই টার্ন।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 