বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি ঐক্যের ডাক নরেন্দ্র মোদির
জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি ঐক্যের ডাক নরেন্দ্র মোদির
বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ দিল্লি থেকে : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি বিদ্বেষ, বিচ্ছিন্নতা আর বিভেদের পথ ভুলে, ঐক্যবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ।
বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বিশ্বের ২০ বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। এ সম্মেলন শুরুর আগে নরেন্দ্র মোদি এ আহ্বান জানালেন।
এ সময় মোদি আরও বলেন, বিশ্বে শৃঙ্খলা চরমভাবে ব্যর্থ হয়েছে।
যেকোনো সংকট সমাধানে বিশ্ব এক হতে না পারার বিষয়টির তীব্র সমালোচনা করেন মোদি। বলেন, গত কয়েক বছরে অর্থনৈতিক সমস্যা, জলবায়ু পরিবর্তন, মহামারি, সন্ত্রাসবাদ এবং যুদ্ধ— পরিষ্কারভাবে দেখিয়েছে বিশ্ব শাসন ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, যেসব ইস্যু আমরা একসঙ্গে সমাধান করতে পারব না, সেসব ইস্যু তৈরি হতে দেওয়া যাবে না।
জি-২০ এর পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়টিই আলোচনার মুখ্য বিষয় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাত্রা বলেন, তারা আশা করছেন যুদ্ধের মতো যুদ্ধসংক্রান্ত অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা হবে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 