শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ‘গভীর আগ্রহ’ চীন ও বেলারুশের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ‘গভীর আগ্রহ’ চীন ও বেলারুশের
৪৭৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ‘গভীর আগ্রহ’ চীন ও বেলারুশের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে ‘গভীর আগ্রহ’ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। বেইজিংয়ে সাক্ষাতের পর দুই দেশের নেতা যৌথ বিবৃতিতে এ আগ্রহের কথা জানান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত চীন ও বেলারুশের প্রেসিডেন্টের এমন অভিপ্রায়ের কথায় অবাক হয়েছেন বিশ্লেষকদের অনেকেই।

ইউক্রেনে যুদ্ধ বন্ধে চীনের নেওয়া পরিকল্পনায় বেলারুশের ‘পূর্ণাঙ্গ সমর্থন’ রয়েছে বলে জানিয়েছেন লুকাশেঙ্কো। ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য গত সপ্তাহে জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখেই আলোচনায় বসার পরিকল্পনার কথা জানায় চীন।

চীনের শীর্ষস্থানীয় কূটনীতিক ওয়াং ইয়ি রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে আসার কয়েকদিনের মধ্যেই বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো চীন সফরে গেলেন।

লুকাশেঙ্কো যখন চীনে, ঠিক একই সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে মধ্য এশিয়ার দেশগুলো সফরে রয়েছেন।

বুধবার বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা জানায়, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন ও বেলারুশ উদ্বেগ প্রকাশ করেছে এবং ইউক্রেনে আসন্ন সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে গভীর আগ্রহের কথা জানিয়েছে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আলেক্সান্দার লুকাশেঙ্কো বলেছেন, ‘বৈশ্বিক দ্বন্দ্বে পতিত হয় এমন বিপর্যয় থামাতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। যে বিপর্যয়ে আসলে কেউই জয়ী হবে না।’

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘বিশ্ব অর্থনীতির রাজনীতিকরণ বন্ধ হওয়া দরকার এবং এখনই যুদ্ধবিরতির জন্য কাজ করা উচিত।’

ইউক্রেন যুদ্ধের কয়েক মাস পর গত সেপ্টেম্বরে এসে বেলারুশের সঙ্গে সম্পর্ক হালনাগাদ করে চীন। এবার তিন দিনের সফরে বেইজিং গেলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেলারুশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বাবস্থায় সহযোগিতাপূর্ণ কৌশলগত অংশীদারত্ব’ হিসেবে আখ্যায়িত করেছে। এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু পাকিস্তানের বেলায় এমন বিশেষণ ব্যবহার করেছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না