শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

BBC24 News
শুক্রবার, ৩ মার্চ ২০২৩
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের রপ্তানি আয়ে তৈরি পোশাকে উচ্চ প্রবৃদ্ধি
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের রপ্তানি আয়ে তৈরি পোশাকে উচ্চ প্রবৃদ্ধি
১১০৬ বার পঠিত
শুক্রবার, ৩ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের রপ্তানি আয়ে তৈরি পোশাকে উচ্চ প্রবৃদ্ধি

---বিবিসি২৪নিউজ,অর্থনৈতিক প্রতিবেদক  ঢাকা: করোনাভাইরাসের অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনীতি চাপে। দেশে দেশে অর্থনীতি সংকুচিত হচ্ছে।

এর মধ্যেই বাংলাদেশের রপ্তানি আয়ে ইতিবাচক ধারা অব্যাহত আছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি আট মাসে রপ্তানি আয় এসেছে ৩৭ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

যা আগের বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৫৬ শতাংশ বেশি। আগের বছরের জুলাই-ফেব্রুয়ারি আট মাসে রপ্তানি আয় এসেছিল ৩৩ দশমিক ৮৪৩ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে। রপ্তানি আয়ের সার্বিক চিত্র বলছে তৈরি পোশাক রপ্তানির উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত। মোট রপ্তানির ৮৪ শতাংশের বেশি আয় এসেছে এক পণ্য থেকে। আর আশঙ্কাজনকভাবে কমে গেছে পাট ও পাটজাত পণ্য, হিমায়িত চিংড়ি, কৃষিজাত পণ্য ও বিশেষায়িত টেক্সটাইল পণ্যে মূল্য।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, আট মাসে তৈরি পোশাকের থেকে রপ্তানি আয় এসেছে ৩১ দশমিক ৩৬১ বিলিয়ন ডলার। যা মোট রপ্তানি আয়ের ৮৪ দশমিক ৬০ শতাংশ। তৈরি পোশাক গত বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক শূন্য ৬ শতাংশ বেশি রপ্তানি হয়েছে। এবং একই সঙ্গে গত বছরের একই সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ২৭ দশমিক ৪৯৭ বিলিয়ন ডলার।

রপ্তানি আয়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, মোট আয়ের লক্ষ্যমাত্রায় কিছুটা চাপ সৃষ্টি হলেও তৈরি পোশাক রপ্তানির কৌশলগত আয় বেশি হয়েছে। রপ্তানি উন্নয়ন বলছে, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি আট মাসে ৩০ দশমিক ৫২ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ দশমিক ৩৬ বিলিয়ন ডলার বেশি রপ্তানি হয়েছে। সকল পণ্যের কৌশলগত রপ্তানির লক্ষ্যমাত্রা দশমিক ৪৫ শতাংশ সংকোচিত হয়েছে।

রপ্তানি আয় বহুমুখী করার চেষ্টার মধ্যেই এ উদ্যোগ সংকুচিত হয়েছে এবার। যা অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি আট মাসে রপ্তানি আয়ের চিত্রে ফুটে উঠেছে। এ সময়ের রপ্তানি আয়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, অন্যান্য রপ্তানি পণ্যে কোনোই সুখবর নেই। বরং আশা ভেঙেছে। আশঙ্কাজনকভাবে কমেছে এ সব পণ্যের রপ্তানি।

এক সময়ের সোনালী আঁশ পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয় কমেছে ৩৪ দশমিক ৩৮ শতাংশ; হিমায়িত মৎস্য কমেছে ২৫ দশমিক ২৫ শতাংশ; কৃষি পণ্য রপ্তানি কমেছে ২৬ শতাংশ; রাবার জাত পণ্য রপ্তানি কমেছে ৩৪ শতাংশ এবং বিশেষায়িত টেক্সটাইল পণ্য রপ্তানি কমেছে ২৩ শতাংশ। পরিমাণে কম হলে হস্তজাত শিল্পে পতনের ধাক্কা লেগেছে।

তবে জাহাজ নির্মাণ ও প্লাস্টিকে পতন ঠেকিয়ে প্রবৃদ্ধির ধরে রাখতে সমর্থ হয়েছে।



এ পাতার আরও খবর

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ
ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে ট্রাম্পের পাল্টা শুল্ক, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ
মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম মাস্কের সম্পদমূল্য ৭০০ বিলিয়ন ছাড়াল, ইতিহাসে এই প্রথম

আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ