মঙ্গলবার, ৩ জুন ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল
বিবিসি২৪নিউজ,অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা: রাজনৈতিক সরকারের মতো অন্তর্বর্তী সরকারও প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে বিনিয়োগে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছে। তবে আগের থেকে করহার কয়েক গুণ বাড়ানো হয়েছে। পাশাপাশি শর্ত দিয়েছে, বেআইনি বা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে প্রাপ্ত আয়ের অর্থে এ সুযোগ মিলবে না। শুধু বৈধ উপার্জন অতীতে কর দেওয়ায় অপ্রদর্শিত হয়ে থাকলে, সে টাকা বিনিয়োগ করে সাদা করা যাবে।
দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও অর্থনীতিবিদরা সরকারের সিদ্ধান্তকে স্ববিরোধী ও দুর্নীতিপরায়ণ নীতির প্রতিফলন হিসেবে আখ্যা দিয়েছেন।
নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী, কালো টাকা আবাসন খাতে বিনিয়োগ করে সাদা করার ক্ষেত্রে অ্যাপার্টমেন্ট থেকে ফ্ল্যাট ক্রয়ে ঢাকার গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল ও দিলকুশা এলাকায় ২ হাজার বর্গফুটের বেশি আয়তনের ভবন বা অ্যাপার্টমেন্টের জন্য প্রতি বর্গফুট ২ হাজার টাকা কর দিতে হবে। এখন যা প্রতি বর্গমিটারে ৪ হাজার টাকা; অর্থাৎ এ ক্ষেত্রে কর সোয়া ৫ গুণ বাড়ানো হয়েছে।
একইভাবে ধানমন্ডি, ডিওএইচএস, মহাখালী, লালমাটিয়া, উত্তরা, বসুন্ধরা, ক্যান্টনমেন্ট, সিদ্ধেশ্বরী, কারওয়ান বাজার, বনশ্রী, বিজয়নগর, ওয়ারী, সেগুনবাগিচা, নিকুঞ্জ এবং পাঁচলাইশ, খুলশীবাদ, নওগ্রামে (চট্টগ্রাম) অনুরূপ সম্পত্তির জন্য প্রতি বর্গফুটে ১ হাজার ৮০০ টাকা। এই এলাকায় ২ হাজার বর্গফুটের কম আয়তনের ভবনের জন্য প্রতি বর্গফুট দেড় হাজার টাকা এবং ৬০০ টাকা কর দিতে হবে।
বাজেট ঘোষণার পর টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমালোচনা করে বলেছে, এটি সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।




বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের 