রবিবার, ৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » রুমিন ফারহানার আসনে এমপি হলেন হাসানুল হক ইনুর স্ত্রী রীনা
রুমিন ফারহানার আসনে এমপি হলেন হাসানুল হক ইনুর স্ত্রী রীনা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার আসনের উপ-নির্বাচনে এমপি হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী ও দলের সহ-সভাপতি আফরোজা হক রীনা।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগের যুগ্ম-সচিব ও এই আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার আবদুল বাতেনের সই করা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী তিনি।
ইসি জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ওই সময়ের মধ্যে ১৪ দলীয় জোটের মনোনীত জাসদের প্রার্থী আফরোজা হকের মনোনয়নপত্র দাখিল করা হয়। পূর্বঘোষিত সময়সূচি অনুসারে ২ মার্চ বেলা ১১টা থেকে বাছাই করে আফরোজা হকের মনোনয়নপত্র গৃহীত হয়। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন-২০০৪-এর ধারা-১০-এর উপ-ধারা (৮) অনুসারে আফরোজা হকের মনোনয়নপত্র বৈধ হয়।
গত ১০ ডিসেম্বর সমাবেশ থেকে বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। আসনগুলোর ছয়টিতে গত ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। আর ২০ মার্চ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের কথা।




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত 