শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু » বাবা আমাকে যৌন নির্যাতন করতেন-অভিনেত্রী খুশবু সুন্দর
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু » বাবা আমাকে যৌন নির্যাতন করতেন-অভিনেত্রী খুশবু সুন্দর
১১৫২ বার পঠিত
সোমবার, ৬ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাবা আমাকে যৌন নির্যাতন করতেন-অভিনেত্রী খুশবু সুন্দর

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী খুশবু সুন্দর। সম্প্রতি জাতীয় মহিলা কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন। এবার খুশবু সুন্দর জানালেন— শৈশবে তাকে তার বাবা যৌন নির্যাতন করেছেন।

মোজো স্টোরিকে দেওয়া সাক্ষাৎকারে খুশবু সুন্দর বলেন, ‘আমার মনে হয়, যখন একটি শিশুর ওপর নির্যাতন চালানো হয়, তখন সেই ক্ষতটা তার সঙ্গে আজীবন থেকে যায়। সেটা ছেলে-মেয়ে সবার জন্যই প্রযোজ্য। আমার মাকে বিয়ের পর অনেক অত্যাচার সইতে হয়েছে। স্ত্রী-সন্তানদের মারধর করা, মেয়েকে যৌন হেনস্তা করা যেন আমার বাবার জন্মগত অধিকার ছিল। আমার বয়স যখন ৮ বছর, তখন থেকে আমার ওপর যৌন অত্যাচার শুরু হয়। কিন্তু ১৫ বছর বয়সে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করার সাহস করি।’

খুশবু যখন বাবার যৌন নির্যাতনের প্রতিবাদ করেন, তখন তার মাঝে একটা ভয় কাজ করতো। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন— ‘আমার একটাই ভয় ছিল, মাকে বললে আমার কথা বিশ্বাস করবেন না। কারণ আমি মাকে এমন অবস্থায় থাকতে দেখেছি, যেখানে তার বিশ্বাস অটুট ছিল। তার কাছে স্বামী ঈশ্বরতুল্য। কিন্তু আমার ১৫ বছর বয়স হওয়ার পর ঠিক করি আর না। এরপর আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করি। আমার বয়স ১৬ বছর হওয়ার আগে তিনি আমাদের ছেড়ে চলে যান। একবারও ভাবেননি যে, পরের দিন থেকে আমরা কী খাব, কোথায় থাকব।’

মূলত, তামিল সিনেমার অভিনেত্রী খুশবু সুন্দর। কিন্তু তেলেগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ২০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বহু বছর ধরে রাজনীতিতে সক্রিয় খুশবু। শুরুতে ডিএমকে পার্টিতে যোগ দেন। পরে যোগ দেন কংগ্রেসে। সর্বশেষ বিজেপিতে যোগ দিয়ে ২০২১ সালে তামিল নাড়ুর বিধানসভা ভোটে দাঁড়ান। কিন্তু ডিএমকে প্রার্থীর কাছে হেরে যান এই অভিনেত্রী।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না