শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ- কাতার সামরিক সমঝোতা চুক্তি সই: নিয়োগ পেলেন সশস্ত্র বাহিনীর ১১২৯ সদস্য
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ- কাতার সামরিক সমঝোতা চুক্তি সই: নিয়োগ পেলেন সশস্ত্র বাহিনীর ১১২৯ সদস্য
৪৭৭ বার পঠিত
মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ- কাতার সামরিক সমঝোতা চুক্তি সই: নিয়োগ পেলেন সশস্ত্র বাহিনীর ১১২৯ সদস্য

---বিবিসি২৪নিউজ,তারেক আহমেদ দোহা (কাতার) থেকে:বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহায়তা সমঝোতা চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) কাতারের দোহায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির ফলে কাতারের সশস্ত্র বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োগ করা যাবে। আপাতত ১১২৯টি নিয়োগপত্র দেওয়া হয়েছে। এটি একটি ওপেন চুক্তি, যে কারণে পরবর্তী সময়ে বাংলাদেশ আর্ম ফোর্সেস যেকোনও সংখ্যক সদস্য নিয়োগ করতে পারবে। আপাতত নিয়োগকৃতদের মধ্যে অফিসারের সংখ্যা কম, সৈনিকের সংখ্যা বেশি।

চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান বলেন, ‘কাতারের আর্মড ফোর্স হলো প্রফেশনাল আর্মড ফোর্স। আমি মনে করি আমাদের আর্মড ফোর্সেসের সঙ্গে কাজ করলে তারাও উপকৃত হবে। এর মাধ্যমে দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে সেতুবন্ধন স্থাপিত হবে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যেও সেতুবন্ধন স্থাপিত হবে।

গত বছর ডিফেন্স অ্যাগ্রিমেন্ট হয়েছে, এরই আওতায় এই চুক্তি স্বাক্ষরিত হলো জানিয়ে ওয়াকার উজ জামান বলেন, ‘গত অক্টোবরে এমওইউ যেটা স্বাক্ষর হয়েছে, তারই ধারাবাহিকতায় আজ এই অ্যাগ্রিমেন্ট।’ এসময় তিনি চুক্তিটি স্বাক্ষরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

---ওয়াকার উজ জামান উল্লেখ করেন, ‘এই চুক্তি এখানেই শেষ না। ভবিষ্যতে আরও লোক নেওয়া সম্ভব হবে আমাদের সশস্ত্র বাহিনী থেকে। আপাতত ১১২৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমাদের দেশে যথেষ্ট রেমিট্যান্স যাবে। আমরা হিসাব করেছি ৩ মিলিয়ন ডলার প্রতিমাসে রেমিট্যান্স যাওয়া সম্ভব হবে। কাতারে আমাদের সৈন্যদের থাকা-খাওয়া সব ফ্রি থাকবে।’

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন কাতারে নিযুক্ত ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম হামাদ আকিল আল নাযিত, কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রমুখ।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প