শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রবাসের আইন মেনে চলতে হবে, অপরাধে জড়ালে সরকার দায়-দায়িত্ব নেবে না: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রবাসের আইন মেনে চলতে হবে, অপরাধে জড়ালে সরকার দায়-দায়িত্ব নেবে না: প্রধানমন্ত্রী
৪৯৯ বার পঠিত
বুধবার, ৮ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসের আইন মেনে চলতে হবে, অপরাধে জড়ালে সরকার দায়-দায়িত্ব নেবে না: প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,তারেক আহমেদ, দোহা (কাতার) থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবাসীদের নিয়ম মেনে চলতে হবে। কেউ অপরাধে জড়ালে দায়-দায়িত্ব নেব না, উদ্ধার করব না।

মঙ্গলবার (০৭ মার্চ) স্থানীয় সময় রাতে দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুলে কাতার প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের বলেন, যে দেশে থাকবেন, সে দেশের আইন মেনে চলতে হবে। কেউ যদি আইন ভঙ্গ করেন বা কোনো অপরাধে জড়িয়ে পড়েন, তার দায়-দায়িত্ব কিন্তু আমরা নেব না, কেউ নেবে না।

তিনি বলেন, কাতারে অপরাধ করলে কাতারের আইনে বিচার হবে বা যে দেশে থাকবেন, সে দেশের আইন অনুযায়ী বিচার হবে। এ বিষয়টা সবাইকে মাথায় রাখতে হবে।

কারো কারো জন্য দেশের অন্য মানুষগুলো কিন্তু কষ্ট পায়, তাদের বিপদ হয়। স্পষ্ট জানিয়ে দিতে চাই, বিদেশে অপরাধ করলে দায়-দায়িত্ব সরকার নেবে না। উদ্ধার করার চেষ্টা করব না। কারণ আমাদের এসব নিয়ে কথা শুনতে হয়, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, যোগ করেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, আমরা প্রবাসে লোক পাঠানোর যে সুযোগটা পাই, সে সুযোগটাও কিন্তু হারিয়ে যায়। আরও ১০ জন মানুষের কাজের সুযোগ থাকে, সে সুযোগটা তারা পায় না। একটা মানুষের অপরাধে অন্য মানুষের শাস্তি।

প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টাকা বৈধ পথে পাঠান, হুন্ডির মাধ্যমে পাঠাবেন না। তাতে আপনারও লোকসান হবে, দেশেরও ক্ষতি হয়। অনেক সময় অনেকে টাকা মেরেও দেয়, সেটা আপনারা দেখবেন। সামান্য একটু বেশি পাওয়ার লোভে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়।

তিনি বলেন, আপনারা রেমিট্যান্স পাঠান, আমরা প্রবাসীকল্যাণ ব্যাংক যেমন করে দিয়েছি, তেমন সোনালি ব্যাংক আছে। মানি এক্সচেঞ্জের ব্যবস্থা করে দিয়েছি। প্রাইভেট ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে। আপনারা কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন।

বৈধ পথে টাকা পাঠালে সরকারের প্রণোদনা দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বৈধ পথে টাকা পাঠালে সেখানে আমরা বিশেষ প্রণোদনা দিচ্ছি। প্রায় আড়াই শতাংশ প্রণোদনা আমরা দিচ্ছি।

বিদেশে যেখানে ব্যাংক নেই, সেখানে এজেন্ট ও মানি এক্সচেঞ্জের ব্যবস্থা করতে রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

দালালের মাধ্যমে বিদেশে না যাওয়ার পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, কিছু লোক দালালদের খপ্পরে পড়ে জমিজমা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে এসে ধোকায় পড়ে যায়, না কাজ পায়, না থাকার জায়গা পায়, অসহায় হয়ে পড়ে। এটা করার কোনো প্রয়োজন নেই। আমরা বিভিন্ন সুযোগ করে দিয়েছি।

তিনি বলেন, যারা আসতে চায়, কেউ যেন অবৈধভাবে না আসে, সবাই বৈধ পন্থায় আসুক। তারা ভালো উপার্জন করতে পারবে।

কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নেওয়ার সুযোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে আসতে পারেন। ঘরবাড়ি বিক্রি করার প্রয়োজন নেই।

স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) উপলক্ষে কাতার সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে শনিবার (০৪ মার্চ) কাতার আসেন তিনি।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা