শিরোনাম:
●   ইরানের শীর্ষ গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত ●   সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস ●   গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি? ●   ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ●   পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই ●   মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত ●   স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান ●   যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ ●   ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

BBC24 News
রবিবার, ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়
৭০৩ বার পঠিত
রবিবার, ১২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকো তাদের বিপক্ষে কখনও দ্বিপাক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেনি বাংলাদেশ, প্রথমবার দেখা। আর সেই দেখাতেই হয়ে গেলো ইতিহাস।

মিরপুরে আজ (রোববার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর এক লড়াই হলো। যে লড়াইয়ে ইংলিশদের ৪ উইকেট আর ৭ বল হাতে রেখে হারালো বাংলার দামাল ছেলেরা। এক ম্যাচ হাতে রেখেই জিতে নিলো সিরিজ। বিশ্বচ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে ইতিহাস গড়লো সাকিব আল হাসানের দল।

বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ছিল মোটে ১১৮ রানের। সহজ হলেও অবশ্য শেরে বাংলার পিচে সহজে ধরা দেয়নি জয়।

উইকেটের মন্থর গতি আর আনইভেন বাউন্সকে কাজে লাগিয়ে বাংলাদেশকে চাপে রাখে ইংলিশরা। কিন্তু এই বাংলাদেশ তো অন্যরকম, পিচের চরিত্র বুঝে খেলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

রান তাড়ায় নেমে প্রথম দুই ওভারে ১৫ রান তোলেন লিটন দাস আর রনি তালুকদার। কিন্তু লিটন চলতি সিরিজে আরও একবার ব্যর্থতার পরিচয় দেন। দায়িত্বজ্ঞানহীন পুল খেলতে গিয়ে স্যাম কারানকে উইকেট দিয়ে ফেরেন এই ওপেনার (৯ বলে ৯)।

এরপর রনিও (১৪ বলে ৯) খেলেন উচ্চাভিলাষী শট। জোফরা আর্চারকে পুল করতে গিয়ে ধরা পড়েন মিডঅনে। ২৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারে টাইগারদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩২ রান।

তৌহিদ হৃদয় খেলছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে। নাজমুল হোসেন শান্তকে নিয়ে তার ৩১ বলে ২৯ রানের একটি জুটিও গড়ে উঠে। কিন্তু অভিষিক্ত ইংলিশ লেগস্পিনার রেহান আহমেদ বল হাতে নিয়েই হৃদয়কে ফাঁদে ফেলেন। রেহানের বেরিয়ে যাওয়া ডেলিভারি কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন হৃদয় (১৮ বলে ২ বাউন্ডারিতে ১৭)।

প্রমোশন পেয়ে ওপরে উঠা মেহেদি মিরাজ ১৬ বলে ২ ছক্কায় ২০ রানের কার্যকর এক ইনিংস খেলে দিয়ে যান। এরপর সাকিব (০) আর আফিফ হোসেনকে (২) দ্রুত সাজঘরে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল ইংলিশরা।

তবে শান্ত বুক চিতিয়ে লড়ে গেছেন শেষ পর্যন্ত। ৪৭ বলে ৩ বাউন্ডারিতে ৪৬ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন বাঁহাতি এই ব্যাটার। টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন তাসকিন আহমেদ (৩ বলে অপরাজিত ৮)।

এর আগে বোলাররা তাদের কাজটা করে দিয়েছেন। অফস্পিন ভেল্কিতে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে দুমড়ে মুচড়ে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ইনিংসের শেষ বলে ইংল্যান্ড অলআউট হয় ১১৭ রানে।

---মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসভাগ্যটা বাংলাদেশের পক্ষেই ছিল। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

শুরুতেই ইংলিশদের চাপে ফেলে বাংলাদেশ। ৮ বলে ৫ রান করা ডেভিড মালান ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের শিকার হন। ক্যাচ নেন হাসান মাহমুদ। এরপর ফিল সল্ট চালিয়ে খেলছিলেন। ৬ ওভারের পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫০ রান তুলে নেয় ইংল্যান্ড।

তবে পাওয়ার প্লে শেষ হতেই আঘাত হানেন সাকিব। ফিরিয়ে দেন ভয়ংকর হতে চাওয়া সল্টকে (১৯ বলে ২৫)। ঘূর্ণি জাদুতে পরাস্ত করে সাকিব নিজেই নেন ফিরতি ক্যাচ।

এরপর অষ্টম ওভারে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে (৪) চোখ ধাঁধানো এক ইয়র্কারে বোল্ড করেন হাসান মাহমুদ। মঈন আলি (১৭ বলে ১৫) চাপ সামলাবেন কি, তার ঠিক পরের ওভারে মেহেদি হাসান মিরাজকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন। ৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকতে থাকে ইংল্যান্ড।

সেখান থেকে স্যাম কারান আর বেন ডাকেট হাল ধরতে চেয়েছিলেন। ৩২ বলে ৩৪ রানের জুটি গড়েন তারা। কিন্তু ইনিংসের ১৫তম ওভারে মেহেদি হাসান মিরাজ জোড়া ধাক্কা হানেন ইংলিশ শিবিরে।

মিরাজের টার্ন বুঝতে না পেরে এগিয়ে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন স্যাম কারান (১৬ বলে ১২) আর ক্রিস ওকস (০)। ৯১ রানে ৬ উইকেট হারায় ইংলিশরা।

স্বীকৃত ব্যাটার বলতে ছিলেন কেবল বেন ডাকেট। শেষ ওভার পর্যন্ত তিনি লড়াই চালিয়ে গেছেন। তবে শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানের বলে মারতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দেন ডাকেট। ২৮ বলে ২৮ করে সাজঘরের পথ ধরেন তিনি।

মিরাজ ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। ৪ ওভারে ১২ রান দিয়ে একাই নিয়েছেন ৪টি উইকেট। একটি করে উইকেট সাকিব, হাসান মাহমুদ, তাসকিন আর মোস্তাফিজের। আফিফ, শান্তসহ সাকিব আজ বাংলাদেশের ৮ বোলার ব্যবহার করেছেন।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল