রবিবার, ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অভিবাসন বিষয়ে ফ্রান্স ও ব্রিটেনের চুক্তি
অভিবাসন বিষয়ে ফ্রান্স ও ব্রিটেনের চুক্তি
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইংলিশ চ্যানেল জুড়ে অভিবাসীদের ছোট নৌকায় আগমন বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে, ব্রিটেন ফ্রান্সকে তিন বছরে প্রায় ৪ কটি ৮০ লাখ পাউন্ড (৫৭ কোটি ৭০ লাখ ডলার) দেবে। এই দুই মিত্র দেশ শুক্রবার (১০ মার্চ) ব্রেক্সিট-পরবর্তী যুগে, কয়েক বছরের তিক্ততা অবসানে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়।
এক যৌথ সম্মেলনে এই অগ্রগতিকে “সংযোগ পুনঃস্থাপনের মুহূর্ত” হিসেবে অভিহিত করেন ম্যাক্রো। এসময় তিনি বলেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রস্থানের কারণে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছিলো।
সুনাক বলেছেন, সময় এসেছে “ পুরাতন বন্ধুত্বকে নবায়ন করার”। সুনাক ২০ শতকের গোড়ার দিকে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে গঠিত একটি বোঝাপড়া ভিত্তিক অনানুষ্ঠানিক জোটের প্রতি ইঙ্গিত করেন।ঐ অনানুষ্ঠানিক সমঝোতার মধ্য দিয়ে এই দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক সহজতর হয়েছিলো।
নতুন চুক্তির অংশ হিসেবে, ব্রিটেন ফ্রান্সে একটি আটক কেন্দ্র প্রতিষ্ঠার তহবিলে সহায়তা করবে। অন্যদিকে, প্যারিস তাদের সৈকতে টহল দেওয়ার জন্য প্রযুক্তির উন্নয়ন ঘটাবে এবং আরো ফরাসি কর্মী মোতায়েন করবে।
শীর্ষ সম্মেলনের পর, ব্রিটিশ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান অক্টোপাস এনার্জি বলেছে, তারা আগামী দুই বছরে, ফ্রান্সের পরিবেশ বান্ধব জ্বালানির বাজারে ১০০ কোটি ইউরো (১১০ কোটি ডলার) বিনিয়োগ করবে।দুই দেশ দু’টি জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছে। নিম্ন কার্বন নিঃসরণের ওপর গুরুত্ব দিয়ে চুক্তিতে পরমানু বিদ্যুৎকে প্রাধান্য দেওয়া হয়।
উভয় নেতা জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে সামরিক সহায়তা বাড়ানো এবং যদ্ধক্ষেত্রে সামর্থ বাড়ানোর জন্য দেশটির সৈন্যদের প্রশিক্ষণ প্রদান এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর যুদ্ধ শেষ করতে যখন আলোচনা শুরু হবে, সেই দিনে ভালো অবস্থানে থাকার জন্যও এই সহায়তা অপরিহার্য।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 