শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৩ মার্চ ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি » অস্কার মঞ্চে দীপিকার দর্শকের মন জয় !
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি » অস্কার মঞ্চে দীপিকার দর্শকের মন জয় !
৪০৬৮৩ বার পঠিত
সোমবার, ১৩ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্কার মঞ্চে দীপিকার দর্শকের মন জয় !

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: কালো কাঁধখোলা গাউনে নজরকাড়া সাজে অস্কার মঞ্চে বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন! মঞ্চে উঠতেই করতালির জোয়ারে ভাসলেন পর্দার ‘মস্তানি’।

কান চলচ্চিত্র উৎসবের পর এবার অস্কারের মঞ্চে দর্শকের মন জয় করে নিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এ বছর অস্কারের মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী! অস্কারের মঞ্চে কালো পোশাকে দীপিকার ঝলক মুগ্ধ করেছে দর্শকদের।

যে কোনো বড় অনুষ্ঠানের আগেই দীপিকা কী পরবেন, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে যায় বেশ কয়েক দিন আগে থেকেই। এবারও তাই হয়।

প্রতিবারের মতো এবারও অনুরাগীদের নিরাশ করলেন না অভিনেত্রী। অস্কারের অনুষ্ঠানে যাওয়ার আগেই ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নিলেন তার ‘আউটফিট অফ দ্য ডে’।

দীপিকার পরনে লুই ভিতোঁর কালো রঙের বল গাউন, হাতে কালো গ্লাভস। গলায় কার্টিয়ার সংস্থার হীরার নেকলেসের সঙ্গে পোখরাজের লকেট। হাতে হীরার ব্রেসলেট ও আংটি।

---খোলা চুল নয়, মেসি বানেই দীপিকার সাজ ছিল অনন্য! খুব বেশি চড়া মেকআপ নয়, হালকা বেস, ন্যুড লিপস্টিক আর উইঙ্গড আইলাইনার দিয়েই দীপিকা সেরেছেন সন্ধ্যার সাজ! ঠিক যেন আশির দশকের হলিউডের অভিনেত্রীর নজরকাড়া বেশ।

অস্কারের মঞ্চে দীপিকা উঠলেন রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিতে। মুখে হাসি আর ‘নাটু নাটু’ গানের অগাধ প্রশংসা!

দীপিকা মঞ্চে উঠতেই দর্শকের করতালি জানান দেয় কেবল ভারতেই নয়, বিদেশের মাটিতেও অভিনেত্রীর জনপ্রিয়তা আকাশছোঁয়া।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না