রবিবার, ২৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » বেলারুশে পারমানবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের
বেলারুশে পারমানবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া তার প্রতিবেশী ও মিত্রদেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার এ ঘোষণা দিয়েছেন। বেলারুশের সঙ্গে ইউক্রেনেরও বড় সীমান্ত রয়েছে।
পুতিন বলেন, এটা অস্বাভাবিক নয়। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এ ধরনের কাজ করছে। মিত্রদেশগুলোতে অনেক আগেই কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।’
বিষয়টি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর সঙ্গে কথা হয়েছে বলে জানান পুতিন। তিনি বলেন, আমরা দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো একই কাজ করব বলে একমত হয়েছি।’
সম্প্রতি ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, এমনটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে। এর পরপরই শনিবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিলেন তিনি।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 