রবিবার, ২৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু » যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের নির্বাচন হবে চূড়ান্ত লড়াই : ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের নির্বাচন হবে চূড়ান্ত লড়াই : ট্রাম্প
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকে: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম জনসভায় অংশ নিয়েছেন। এতে তিনি বলেছেন, আগামী নির্বাচন হবে চূড়ান্ত লড়াই এবং তার বিরুদ্ধে যত অভিযোগ আছে তিনি তা কাটিয়ে উঠবেন।
গতকাল শনিবার টেক্সাসের ওয়াকা সিটিতে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১৫ হাজারের বেশি ট্রাম্প সমর্থক জড়ো হন।
নির্বাচনী জনসভায় বক্তৃতা করার সময় ট্রাম্প ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক সরকারের কঠোর সমালোচনা করেন এবং ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গায় যে সমস্ত ব্যক্তি সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের প্রশংসা করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “২০২৪ সালের নির্বাচন হচ্ছে চূড়ান্ত লড়াই, এ সময় একটা বড় কিছু হতে যাচ্ছে। আপনারা আমাকে হোয়াইট হাউজ থেকে দূরে রেখেছেন কিন্তু এর অবসান ঘটানো হবে। ” আমেরিকা এবং এর জনগণ আবারো স্বাধীন হবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প 