শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জেলার খবর » লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রথম পাতা » জেলার খবর » লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
৭৪১ বার পঠিত
রবিবার, ২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশি নিহত। এছাড়াও গুলিবৃদ্ধ হয়ে মো. শহিদুল (৩০) নামে এক যুবক রংপুরে গোপনে ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

রবিবার ভোর ৪টার দিকে পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্ত মেইন পিলার ৮৬৪ কাছে এ ঘটনা ঘটে।নিহত রবিউল ইসলাম উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার মৃত চেনুমিয়া ছেলে।

অপরদিকে গুলিবিদ্ধ হয়ে মো. শহিদুল উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার হেদুল মিয়ার ছেলে।পাটগ্রাম থানা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রবিবার ভোরে পাটগ্রাম উপজেলার শমসেরনগর বিওপির সীমান্তের মেইন পিলারের ৮৬৪ হতে ১০ গজ ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রীজ নামক স্থানে বাংলাদেশি ৪/৫ জন চোরাকারবারি অবৈধভাবে ভারতীয় অংশে প্রবেশ করে।

এ সময় ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন চুঙ্গারখাতা ক্যাম্পের টহল দল তাদের উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে বাংলাদেশি রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। অপরদিকে মো. শহিদুল বামপায়ে গুলিবিদ্ধ হয়ে রংপুরে অজ্ঞাত স্থানে গোপনে চিকিৎসা নিচ্ছেন।
৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম মাহবুবুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে চোরাকারবারি করতে গেলে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন।

অপর একজন আহত হয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। বিএসএফ’কে একটি প্রতিবাদ পত্র দেওয়া হয়েছে।পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের হাতে তুলে দেয়া হবে।



আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা