শিরোনাম:
●   মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০ ●   জাতিসংঘে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর যত অর্জন ●   শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন ●   বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে ●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ক্যারিয়ারের দশম সেঞ্চুরিতে মুশফিক
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ক্যারিয়ারের দশম সেঞ্চুরিতে মুশফিক
১১৪১ বার পঠিত
বুধবার, ৫ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্যারিয়ারের দশম সেঞ্চুরিতে মুশফিক

---বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: সাকিবের সঙ্গে জুটি বেঁধে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করলেন সাবলীল ভঙ্গিতেই। সাকিব সেঞ্চুরি না পেলেও শান্ত মেজাজে খেলেই ক্যারিয়ারের দশম শতক তুলে নিলেন মুশফিকুর রহিম। সেঞ্চুরির পথে মুশফিক খেলেছেন ১৩৫ বল।

এর আগে সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে এই অলরাউন্ডার অফস্টাম্পের অনেক বাইরের বল টেনে লেগে খেলতে গিয়ে উইকেটরক্ষকের তালুবন্দি হয়েছেন সাকিব।

তিনি সাদা পোশাকে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৭ সালের ১৪ মার্চ। দীর্ঘ ৬ বছরের সেঞ্চুরিখরা তার আজও কাটানো হলো না তার।

এদিকে দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের শুরুতে মুমিনুলের উইকেট হারায় তারা। ৩৪ রানের সঙ্গে মাত্র ৬ রান যোগ করতেই বিদায় নেন মুমিনুল হক। এর পর মাঠে এসে পুরো দায়িত্বটা তুলে নেন অধিনায়ক সাকিব ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এ দুজন করেন ১৯৯ রানের জুটি।

দিনের শুরুতে উইকেট গেলেও ব্যাট হাতে আগ্রাসী ভূমিকায় দেখা গেছে সাকিবকে। অপরপ্রান্তে কিছুটা ধরে খেলেছেন মুশফিক। সাকিব তার টেস্ট ক্যারিয়ারের ৩১তম অর্ধশত তুলে নেন। এর জন্য খেলেছেন ৪৫ বল। অর্থাৎ বলা যায়, তিনি ওয়ানডে স্টাইলে তুলে নিয়েছেন অর্ধশতক। ২৬তম অর্ধশত তুলে নিয়েছেন মুশফিকও। বর্তমানে তিনি অপরাজিত আছেন ১১০ রানে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯০ রান।

মঙ্গলবার মিরপুরে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হয়। প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারি আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের ঘূর্ণিতে পড়ে প্রথম দিনে ২১৪ রানে অলআউট হয়ে যায় তারা। তাইজুল ৫ উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনে ২ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেন টাইগাররা। দিনের শেষ বলে তামিম ইকবালকে আউট করেন অ্যান্ডি ম্যাকব্রাইন। এতে করে ১৮০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেন স্বাগতিকরা।

এই ম্যাচের আগে মাত্র তিন টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে আয়ারল্যান্ডের। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নেমেই টাইগারদের চোখ রাঙানি দিচ্ছেন আইরিশ বোলাররা।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস