শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » তিস্তা নিয়ে দিল্লির জবাব পায়নি ঢাকা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » তিস্তা নিয়ে দিল্লির জবাব পায়নি ঢাকা
৪৫২ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিস্তা নিয়ে দিল্লির জবাব পায়নি ঢাকা

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: তিস্তা থেকে পানি প্রত্যাহারের জন্য নতুন করে দুটি খাল খনন নিয়ে বিস্তারিত তথ্য জানতে দিল্লিকে কূটনৈতিক নোট পাঠিয়েছিল ঢাকা। তবে তার জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন।

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিস্তার বিষয়ে দিল্লি থেকে জবাব এসেছে কিনা– জানতে চাইলে তিনি বলেন, দিল্লি থেকে তিস্তা নিয়ে এখনও কোনো জবাব আসেনি।

তিস্তা ব্যারাজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের জন্য ভারতের পশ্চিমবঙ্গের সেচ বিভাগ প্রায় ১ হাজার একর জমির মালিকানা পেয়েছে। জলপাইগুড়ির জেলা প্রশাসন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে সেচ বিভাগকে জমির মালিকানা হস্তান্তর করেছে। এ জমির মাধ্যমে তিস্তার পূর্ব তীরে দুটি খাল খনন করবে প্রশাসন। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য জানতে ভারতের কাছে নোট ভারবাল পাঠিয়েছিল বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তার ভিন্ন মত দমন হিসেবে দেখছে কিনা বাংলাদেশও– এর উত্তরে মুখপাত্র বলেন, এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় এবং মার্কিন আদালতে বিচারাধীন। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা সমীচীন নয়।

র‍্যাব নিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচ ভেলের প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়ায় সেহেলী সাবরীন বলেন, র‍্যাব দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য র‍্যাবকে ব্যবহার করা হচ্ছে না, আমরা নিশ্চিত।

মিয়ানমারের প্রতিনিধি দলের রোহিঙ্গা যাচাই-বাছাই নিয়ে তিনি বলেন, কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টা করছে। মিয়ানমারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে, তবে এখনও কোনো দিন সুনির্দিষ্ট করা হয়নি।

ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে বাংলাদেশের ভোট না দেওয়া নিয়ে মুখপাত্র বলেন, একক কোনো দেশের বিরুদ্ধে জাতিসংঘে ভোট এলে বাংলাদেশ তাতে ভোটদানে বিরত থাকে। তবে প্রতিটি প্রস্তাব বিবেচনা করে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

সাপ্তাহিক ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৪-২০২৮ মেয়াদের জন্য কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ)-এর সদস্য নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?