শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বান্দরবানে পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলি, নিহত ৮
বান্দরবানে পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলি, নিহত ৮
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার হামতাংপাড়ায় এই ঘটনা ঘটে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, রাত থেকেই গোলাগুলির শব্দ শুনতে পান তারা। পরে নিরাপদ স্থানে অবস্থান নেয় এলাকাবাসী। কিন্তু সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা।
নিহতদের মধ্যে সাত জনের নাম জানা গেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।
ওসি আবদুল মান্নান বলেন, ‘রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকা থেকে আট জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে। তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা জানা যায়নি। লাশগুলো কোন গ্রুপের তাও বলা যাচ্ছে না।’




ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 