শনিবার, ৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এই আলাপে ইসরায়েলের বিরুদ্ধে তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন।
তুরস্কের গণমাধ্যমের বরাতে ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এই খবর প্রকাশ করেছে।খবর অনুসারে, তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট আল-আকসা মসজিদ এবং ইরান-তুরস্কের সম্পর্ক নিয়েও আলোচনা করেন।
প্রেসিডেন্ট এরদোয়ান পবিত্র এলাকার মর্যাদা (স্ট্যাটাস) রক্ষা এবং সহিংসতা বৃদ্ধি প্রতিরোধে যৌক্তিক ভাবনার কথা বলেন।
তুর্কি প্রেসিডেন্ট আল আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনার নিন্দা জানান। এটা তুরস্কের জন্য ‘রেড লাইন’ বলেও উল্লেখ করেন তিনি।
অপরদিকে এক বিবৃতিতে এরদোয়ান বলেন, ‘মুসিলমদের প্রথম কিবলার বিরুদ্ধে এ ধরনের জঘন্য কাজের নিন্দা জানাই।যত দ্রুত সম্ভব আক্রমণ বন্ধ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 