শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শনিবার, ৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মালয়েশিয়ায় সেকেন্ড হোমের শীর্ষে বাংলাদেশিরা
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মালয়েশিয়ায় সেকেন্ড হোমের শীর্ষে বাংলাদেশিরা
৬৭২ বার পঠিত
শনিবার, ৮ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মালয়েশিয়ায় সেকেন্ড হোমের শীর্ষে বাংলাদেশিরা

---বিবিসি২৪নিউজ,নাছির উদ্দিন,মালয়েশিয়া থেকে: বাংলাদেশি ১০ হাজারেরও বেশি  ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ (এমএমটুএইচ) ভিসা নিয়েছেন। প্রতিনিয়ত আরও অনেক বাংলাদেশি দেশটিতে সেকেন্ড হোম ভিসা পাওয়ার জন্য আবেদন করছেন। মালয়েশিয়াকে সেকেন্ড হোম সুবিধা নেওয়ার তালিকায় শীর্ষে চীন, আর দ্বিতীয় অবস্থানে এখন বাংলাদেশের নাগরিকরা।

দেশের বিনিয়োগ বাড়াতে ২০০২ সালে মালয়েশিয়ান সরকার এমএমটুএইচ ভিসা চালু করে। এ সুবিধায় ১০ বছর মেয়াদে সেকেন্ড হোম ভিসাধারীরা মালয়েশিয়ায় বসবাসের অনুমতি পাবেন। ভিসাপ্রাপ্তরা ২১ বছরের কম বয়সী সন্তানদের সঙ্গে আনতে পারবেন, পাশপাশি বাবা-মাকে নিয়ে আসতে পারবেন। মালয়েশিয়া মাই সেকেন্ড হোম ভিসা পেতে হলে ৫০ বছরের নিচের বয়সীদের ৫ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত ফিক্সড ডিপোজিট করতে হবে। ৫০ বা তার বেশি বয়সীদের সাড়ে ৩ লাখ রিঙ্গিত ফিক্সড ডিপোজিট করতে হবে। বর্তমানে ১ রিঙ্গিত সমান বাংলাদেশের ২৭ টাকা ৫০ পয়সা।

নিজেদের অর্থনীতিকে চাঙা রাখতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। পর্যটন খাতে জোর দিচ্ছে দেশটি। একইসঙ্গে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষার্থী ও হাসপাতালে বিদেশিদের চিকিৎসার বিষয়েও জোর প্রচারণা চালাচ্ছে।

মালয়েশিয়া ট্যুরিজম প্রমোশন বোর্ডের সিনিয়র পরিচালক (আন্তর্জাতিক প্রোমোশন, এশিয়া-আফ্রিকা) মনোহরণ পেরিয়াস্বামী বলেন, শুধু অবকাশ যাপন নয়, আমরা সারা বিশ্বে মালয়েশিয়াকে বহুমাত্রিকভাবে তুলে ধরছি। আমাদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষার একটি হাবে পরিণত হবে মালয়েশিয়া। বাংলাদেশসহ অনেক দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছে।

মনোহরণ পেরিয়াস্বামী বলেন, মালয়েশিয়া মাই সেকেন্ড হোম (এমএমটুএইচ) ভিসা অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প। এই ভিসায় বাংলাদেশিরা সর্বোচ্চ দ্বিতীয় অবস্থানে রয়েছে। এখনও প্রতিনিয়ত নতুন করে এ ভিসার জন্য আবেদন আসছে। এটা শুধু বাংলাদেশ অবস্থানকারীরা নয়, অন্যান্য দেশে অবস্থানরত বাংলাদেশিরাও আবেদন করছেন। মালয়েশিয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসাসহ সামগ্রিকভাবে নানা ধরনের সুবিধার জন্য সেকেন্ড হোমের আবেদন আসছে।

সূত্র জানায়, মালয়েশিয়া মাই সেকেন্ড হোম ভিসা পেতে যে অর্থ ব্যয় করতে হয় তার উৎস নিয়ে কোনও প্রশ্ন তোলে না দেশটি। এ কারণে বৈধ অর্থের মালিকদের পাশপাশি কালো টাকার মালিকরাও মালয়েশিয়া সেকেন্ড হোম হিসেবে বেছে নিয়েছেন। ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলারা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম সুবিধা নিয়েছেন। ব্যবসায়ীরা বিভিন্ন খাতে বিনিয়োগ করলেও রাজনীতিবিদ, আমলাদের বেশির ভাগ কিনছেন বাড়ি।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প