শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ট্রেনের সার্ভারে সমস্যা টিকিট কিনতে ভোগান্তি, ১৭ এপ্রিল থেকে বিমানবন্দরে থামবে না যেসব ট্রেন
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ট্রেনের সার্ভারে সমস্যা টিকিট কিনতে ভোগান্তি, ১৭ এপ্রিল থেকে বিমানবন্দরে থামবে না যেসব ট্রেন
১০৪৫ বার পঠিত
শনিবার, ৮ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রেনের সার্ভারে সমস্যা টিকিট কিনতে ভোগান্তি, ১৭ এপ্রিল থেকে বিমানবন্দরে থামবে না যেসব ট্রেন

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে দ্বিতীয় দিনের মতো বিক্রি হচ্ছে রেলের অগ্রিম টিকিট। তবে সার্ভারে ত্রুটির কারণে টিকিট কিনতে ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার টিকিট বিক্রি শুরুর প্রথম মিনিটেই ১৩ লাখ ব্যবহারকারী একসঙ্গে ভিজিট করায় এই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর তথা ঢাকা রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার।

তবে রেলের টিকিট ব্যবস্থাপনায় থাকা সহজ লিমিটেড জেভির দায়িত্বশীল একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এবারের ঈদযাত্রায় রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শুক্রবার থেকে বিক্রি শুরু হয়েছে। এবার শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইন আর মোবাইল অ্যাপের মাধ্যমে। অগ্রিম টিকিট বিক্রি চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এছাড়া ফিরতি টিকিট বিক্রি হবে ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত।

এদিকে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রা বিরতি কমিয়েছে রেলওয়ে। এর অংশ হিসেবে ঈদযাত্রা প্রথম দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত বেশ কিছু ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না। এই ট্রেনগুলো হচ্ছে, একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস।

অপরদিকে এবার যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ১০ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। সেগুলি হচ্ছে, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৬, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল, সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদ স্পেশাল-১০, ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ঈদ স্পেশাল ১৪ ও ১৫, পঞ্চগড় রুটে ঈদ স্পেশাল-১ ও ২।

আর উত্তরবঙ্গের পোশাক শ্রমিকদের জন্যে গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে পঞ্চগড়ে যাবে বিশেষ আরেকটি ট্রেন। এছাড়া শুধু শোলাকিয়ায় ঈদের জামায়াতের যাত্রীদের জন্যে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১৩ ও ১৪ চলবে।আসন্ন ঈদযাত্রায় রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে। এবার শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনের মাধ্যমে। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) থেকে ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিলের টিকিট বিক্রি হয়। যা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এছাড়া ফিরতি টিকিট বিক্রি হবে ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত।

এদিকে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রা বিরতি কমিয়েছে রেলওয়ে। এর অংশ হিসেবে ঈদযাত্রা প্রথম দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত বেশ কিছু ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।

বিমানবন্দরে যাত্রা বিরতি নেই ঢাকাগামী যেসব ট্রেনে:

একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস।অপরদিকে এবার যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ১০ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।

১০ জোড়া বিশেষ ট্রেন ​:

---চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৬, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল, সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদ স্পেশাল-১০, ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ঈদ স্পেশাল ১৪ ও ১৫, পঞ্চগড় রুটে ঈদ স্পেশাল-১ ও ২।

আর উত্তরবঙ্গের পোশাক শ্রমিকদের জন্যে গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে পঞ্চগড়ে যাবে বিশেষ আরেকটি ট্রেন। এছাড়া শুধু শোলাকিয়ায় ঈদের জামায়াতের যাত্রীদের জন্যে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১৩ ও ১৪ চলবে।

অগ্রিম টিকিট সূচি:

এবার আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শতভাগ অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে। আজ ও আগামী ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের টিকিট।

আর ফিরতি টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিলের টিকিট।



এ পাতার আরও খবর

৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?