শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » এবার ঈদুল ফিতরে বিশেষ ছুটি থাকছে না
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » এবার ঈদুল ফিতরে বিশেষ ছুটি থাকছে না
৫৭১ বার পঠিত
রবিবার, ৯ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার ঈদুল ফিতরে বিশেষ ছুটি থাকছে না

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতরে বিশেষ ছুটি থাকছে না। একদিন বিশেষ ছুটি দেওয়া হলে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারতেন। এ ছাড়া এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দু’দিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।

এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবেকদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। কেউ যদি ওইদিন ছুটি নেন সে ক্ষেত্রে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি একদিন বাড়বে। ২৪ এপ্রিলও (সোমবার) ছুটি থাকবে। তাই কেউ ২০ এপ্রিল ছুটি নিলে ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সাধারণত ঈদের ছুটিতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষ রাজধানী ছাড়েন। যারা দূর-দূরান্তে ঈদ পালন করবেন তারা ছুটিকে দীর্ঘ করতে এবার ২০ এপ্রিল ছুটি নেবেন। সে ক্ষেত্রে ১৮ বা ১৯ তারিখের দিকেই অনেকে কর্মস্থল ত্যাগ করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প