রবিবার, ৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » তাইওয়ানের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ হামলার মহড়া চালাচ্ছে চীন
তাইওয়ানের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ হামলার মহড়া চালাচ্ছে চীন
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্ক: তাইওয়ানের ভূখণ্ডে এবং তার আশেপাশের জলসীমায় গুরুত্বপূর্ণ সব টার্গেটে নিখুঁত হামলার মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানকে ঘিরে বেইজিং তিনদিন ধরে যে সামরিক মহড়ার কথা ঘোষণা করেছে আজ রোববার তার দ্বিতীয় দিন।
এই মহড়াকে চীন স্বশাসিত এই দ্বীপটির প্রতি কড়া হুঁশিয়ারি বলে উল্লেখ করেছে। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের জবাবে বেইজিং এই মহড়া চালাচ্ছে। খবর বিবিসির
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এই মহড়ায় সামরিক বাহিনীর দূর-পাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্র-বাহী জাহাজ, বিমান বাহিনীর যুদ্ধবিমান, বোমারু বিমান, জ্যামারসহ আরো অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
চীনের সামরিক বাহিনী যখন তাইওয়ান দ্বীপটিকে ঘিরে ফেলার এই মহড়া পরিচালনা করছে তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেইজিং-এর প্রতি সংযম প্রদর্শনের আহবান জানানো হয়েছে।
চীন এই মহড়ার নাম দিয়েছে ‘জয়েন্ট সোর্ড’ যা চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 