শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীন যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে : তাইওয়ান
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীন যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে : তাইওয়ান
৫২৯ বার পঠিত
বুধবার, ১২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীন যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে : তাইওয়ান

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্ক: তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ অভিযোগ করেছেন, চীন তার দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তাইওয়ানের চারপাশে সম্প্রতি শেষ হওয়া তিন দিনের বড় আকারের সামরিক মহড়ার মাধ্যমে চীনের এ উদ্দেশ্য বোঝা যায়। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে জোসেফ উ বলেন, ‘চীনের সামরিক মহড়ার দিকে তাকান, চীনের নেতৃত্বের বক্তব্য শুনুন, মনে হচ্ছে তারা তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।’ জোসেফ উ’র মতে, আন্তর্জাতিক সংঘাত মোকাবেলায় শান্তিপূর্ণ কৌশল গ্রহণ জাতিসংঘ সনদের মূল ভিত্তি। কিন্তু চীন সেই পথে হাঁটছে না।

তাইওয়ান ও চীনের মধ্যকার বিরোধে বেইজিং জবরদস্তি, সামরিক ও শক্তির হুমকির আশ্রয় নিয়েছে। এই কৌশল তাইওয়ানের জন্য সমালোচনামূলক এবং অগ্রহণযোগ্য। জোসেফকে প্রশ্ন করা হয়, তাইওয়ানের কি নিজেকে রক্ষা করার মতো যথেষ্ট অস্ত্র আছে যদি চীন শেষ পর্যন্ত যুদ্ধ শুরু করে?

জবাবে জোসেফ উ জানান, তাইওয়ান বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে। এমনকি জো বাইডেন প্রশাসন তাইওয়ানে অস্ত্রের নয়টি চালানের ঘোষণা দিয়েছে। তাইওয়ান সামরিক প্রশিক্ষণ জোরদার করেছে।

তাইওয়ান ও চীনের মধ্যকার বিরোধে বেইজিং জবরদস্তি, সামরিক ও শক্তির হুমকির আশ্রয় নিয়েছে।
তাইওয়ান ও চীনের মধ্যকার বিরোধে বেইজিং জবরদস্তি, সামরিক ও শক্তির হুমকির আশ্রয় নিয়েছে।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই পরিস্থিতিতে, অস্ত্র ও সামরিক সরঞ্জামের চেয়ে দৃঢ়তা বেশি গুরুত্বপূর্ণ। তাইওয়ানে যুদ্ধ শুরু হলে তা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। চীনকে এ ধরনের ধ্বংসাত্মক উদ্যোগ না নিতে চাপ দিতে হবে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হতে হবে।’

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন চীনের সতর্কবাণী উপেক্ষা করে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন। ক্যালিফোর্নিয়ায় তিনি মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করেন। এর জবাবে বেইজিং তাইওয়ানকে ঘিরে তিন দিনের বড় ধরনের সামরিক মহড়া চালায়।

এই সামরিক মহড়া শেষ হয়েছে গত সোমবার (১০ এপ্রিল)। চীনের সামরিক বাহিনী দাবি করেছে, এই মহড়া সফল হয়েছে। একই সঙ্গে বেইজিং আরও জানিয়েছে, দেশের বিভিন্ন বাহিনীর সক্ষমতা বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা করা হয়েছে।

জবাবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন জানান, এটি দায়িত্বজ্ঞানহীন আচরণ। তবে, মহড়া শেষ হলেও তাইওয়ানের চারপাশ থেকে চীনের যুদ্ধবিমান ও জাহাজ সরানো হয়নি।

মহড়া শেষ হলেও তাইওয়ানের চারপাশ থেকে চীনের যুদ্ধবিমান ও জাহাজ সরানো হয়নি।
মহড়া শেষ হলেও তাইওয়ানের চারপাশ থেকে চীনের যুদ্ধবিমান ও জাহাজ সরানো হয়নি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে তাইওয়ানের চারপাশে চীনের নৌবাহিনীর ৯টি জাহাজ ও ২৬টি যুদ্ধবিমান দেখতে পায় তারা। তারা দ্বীপের চারপাশে ‘যুদ্ধ প্রস্তুতি’ টহল দিচ্ছিল।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না