রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » দুবাইয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৬
দুবাইয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৬
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুন লাগার ঘটনা ঘটে।
দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্রের বরাতে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুনের বিষয়ে অবহিত করা হয়। বন্দর সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো অপারেশনের ব্যাকআপ সরবরাহ করেছিল। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর পর শুরু হয় কুলিং অপারেশন।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মুখপাত্র বলেন, আহতদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ভবনের নিরাপত্তা মেনে চলায় ঘাটতি রয়েছে। যার ফলে আগুন লেগেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বিশদভাবে জানতে তদন্ত পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা দেখেছেন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অ্যাপার্টমেন্টের জানালা থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা গেছে।
ভবনটিতে অবস্থিত একটি দোকানের এক শ্রমিক জানান, তারা বিকট শব্দ শুনতে পান। তার কথায়, আমরা কয়েক মিনিটের জন্য কী ঘটছে তা বুঝতে পারিনি। কিন্তু তখন আমরা জানালা দিয়ে ধোঁয়া ও আগুন বের হতে দেখেছি।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 